তাদের অভিনীত নাটকের নাম ‘পর্দার আড়ালে’। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন শামীমুল ইসলাম শামীম। মৌসুমী হামিদ ও মারজুক রাসেল ছাড়াও এ নাটকে অভিনয় করেছেন মাহাবুব আল রাশিদ খানসহ অনেকেই।
নির্মাতা সুত্রে জানা গেছে, এই নাটকটি খুব শিগগিরই একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচারের পাশাপাশি ইউটিউবে অবমুক্ত করা হবে।
.png)
এদিকে ঈদে মারজুক রাসেল অভিনীত নাটকের মধ্যে উল্লেখযোগ্য হলো- ‘আমার অপরাধ কী’, ‘চিলে কোঠার বাদশা’, ‘মাস্ক’, ‘কুফা’, ‘বাঘের খাঁচা’, ‘বেদানা বিবির বিন্নি’, ‘পেইন-ড্রাইভ’, ‘গরুর মাংস’, ৭ পর্বের ধারাবাহিক ‘কে-কম্পানি’।