[ বিনোদন ]
পাঁচ দিনের রিমান্ডে অভিনেত্রী সানজানা
সানজানা গালরানী।
ভারতের কণার্টের জনপ্রিয় অভিনেত্রী সানজানা গালরানীর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে সেখানকার একটি আদালত। আর আগে মঙ্গলবার তার বাড়িতে অভিযান চালিয়ে এ অভিনেত্রীকে আটক করে সিসিবি।
সংবাদ মাধ্যমের খবর, মাদক সংশ্লিষ্টতা পেয়ে অভিযান চালিয়ে অভিনেত্রী সানাজানাকে আটক করা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। কন্নড় ভাষার সিনেমায় অভিনত্রী রাগিনী দ্বিবেদীর পরই সানজানার জনপ্রিয়তা রয়েছে।
সূত্রে খবর অনুযায়ী, মাদকের সংশ্লিষ্টতায় অভিযুক্ত রাহুলের সঙ্গে সানজানার ঘনিষ্ঠতা মিলেছে। রাহুলই সিসিবিকে সানজানার ব্যাপারে তথ্য জানিয়েছে।
.png)
তথ্যের ভিত্তিতে সানজানার বিরুদ্ধে তদন্তে নামে সিসিবি। পরে বিরেন খান্নার বাড়িতে অভিযান পরিচালনা করে সিসিবি’র দল। ওই বাড়িতে অনেক কিছু মিলেছে। একটি ভুয়া ইউনিফর্মের সঙ্গে বেল্ট, ক্যাপ, জুতা পাওয়া গেছে। তবে ইউনিফর্মে কোনো স্টার চিহ্ন দেখা যায়নি।
বিরেন খান্না বড় পার্টির মাধ্যমে মদ পানের আয়োজন করার জন্য বেশ পরিচিত। তাকে দিল্লি থেকে গ্রেফতারের পর চারদিন ধরে পুলিশের হেফাজতে রয়েছেন।
ডেইলি-বাংলাদেশ/এমকেএ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!