ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

নায়ক জায়েদ খানের বিরুদ্ধে প্রযোজক সমিতির অভিযোগ মিথ্যা

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১৪:০৫, ১৭ নভেম্বর ২০২০
নায়ক জায়েদ খানের বিরুদ্ধে প্রযোজক সমিতির অভিযোগ মিথ্যা
জায়েদ খান

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নেতা জায়েদ খানের সঙ্গে বাংলাদেশ প্রযোজক ও পরিবেশ সমিতির  কয়েক মাস ধরেই সম্পর্ক ভালো যাচ্ছিল না। দুই পক্ষই অভিযোগ ও পাল্টা অভিযোগের মধ্যে দিয়ে কঠোর অবস্থান নেয়।

হঠাৎ প্রযোজকদের স্বার্থ বিরোধী কাজের অভিযোগ এনে প্রযোজক ও পরিবেশক সমিতিসহ চলচ্চিত্রের বেশ কিছু সমিতির নেতারা সংবাদ সম্মেলন করে প্রযোজক সমিতি থেকে জায়েদ খানের সদস্য পদ স্থগিত ও বয়কট ঘোষণা করে।

এদিকে বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিষয়টি নিয়ে তদন্ত করা হয়। বাণিজ্য মন্ত্রণালয়ের একজন উপ-সচিবকে অভিযোগের বিষয়সমূহ তদন্ত করে প্রতিবেদন প্রেরণের দায়িত্ব প্রদান করা হয়।

Advertisement

তদন্ত শেষে শিল্পী সমিতির সাধারণ সম্পাদক-প্রযোজক-নায়ক জায়েদ খানের বিরুদ্ধে সব অভিযোগ মিথ্যা বলে প্রমাণিত হয়। আদেশে প্রযোজক ও চিত্রনায়ক জায়েদ খানের কাজে কোনো বাধা নেই বলে জানানো হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) বাণিজ্য মন্ত্রণালয় থেকে এ আদেশ দেয়া হয়েছে।

এছাড়া বাংলাদেশ প্রযোজক ও পরিবেশক সমিতির ২০১৯-২০২১ মেয়াদের নির্বাচনের অনিয়মের বিষয়টি প্রমাণিত হওয়ায় বর্তমান কমিটি ভেঙে দিয়ে সেখানে প্রশাসক নিয়োগ করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!