ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

ব্যাচেলর পয়েন্ট নিয়ে যা বললেন ফারিয়া শাহরিন

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১৫:৩৮, ৬ ডিসেম্বর ২০২০
ব্যাচেলর পয়েন্ট নিয়ে যা বললেন ফারিয়া শাহরিন
ফারিয়া শাহরিন

ব্যাচেলর পয়েন্ট ধারাবাহিকটি প্রচারের পর থেকে সবার মন জয় করেছেন। কাজল আরেফিন অমি পরিচালিত এই নাটকটির বর্তমানে তৃতীয় সিজন প্রচারের পাশাপাশি এর শুটিও চলছে। এবার নোয়াখালি পর্বের শুটিং এ অংশ নিয়েছেন লাক্স তারকা ফারিয়া শাহরিন। 

ফারিয়া শাহরিন ফেসবুকে ব্যাচেলর পয়েন্টের শুটিং স্পট থেকে একটি ছবি পোস্ট করেছেন। ওই ছবির ক্যাপশনের কথাগুলোই নেটিজেনদের নিকট আলোচ্য হয়ে উঠেছে। 

নাটকটি নিয়ে অভিনেত্রী বলেন, আলহামদুলিল্লাহ ব্যাচেলর পয়েন্টের একটি অংশ হতে পেরে আমি খুবই আনন্দিত। বর্ণনা করতে পারবো না যে আমি কতটা খুশি। এখন আমি  শহরের সেরা নির্মাতা কাজল আরেফিন অমির সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি। নিঃসন্দেহে তিনিই সেরা। এতোদিন পর ভালো একজন নির্মাতার সঙ্গে কাজ করে আনন্দ লাগছে।

Advertisement

দেশের নানা প্রান্ত থেকে রাজধানীতে ভিড় করেন ব্যাচেলর অনেক নারী-পুরুষ। তাদের কেউ থাকেন মেসে, কেউ বা আবার দলবদ্ধ হয়ে ফ্ল্যাট ভাড়া নিয়ে বসবাস করেন। নগরীতে বসবাসরত ব্যাচেলরদের জীবনযাপন নিয়ে নির্মিত হয়েছে ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’। কমেডি ঘরানার নাটকটি রচনা, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন কাজল আরেফিন অমি।

ডেইলি-বাংলাদেশ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!