ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

‘কেজিএফ টু’ সিনেমার টিজার নিয়ে আপত্তি

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৭:০৫, ১৪ জানুয়ারি ২০২১
‘কেজিএফ টু’ সিনেমার টিজার নিয়ে আপত্তি
ছবি: সংগৃহীত

নতুন বছরে মুক্তি পাচ্ছে কন্নড় সিনেমা ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় বাজেটের সিনেমা ‘কেজিএফ টু’। সিনেমাটির শুটিং এরইমধ্যে শেষ হয়েছে। এই বছরের অন্যতম প্রতীক্ষিত সিনেমা ‘কেজিএফ: চ্যাপটার টু’ বা ‘কেজিএফ টু’। ইতোমধ্যে বেশ কয়েকটি রেকর্ডও গড়েছে এটি।

এদিকে, ‘কেজিএফ: চ্যাপটার টু’ সিনেমার টিজার নিয়ে আপত্তি তুলেছে কর্ণাটকা হেল্থ ডিপার্টমেন্ট। কারণ এর একটি দৃশ্যে যশকে ধূমপান করতে দেখা গেছে। কিন্তু নিচে কোনো সতর্কবাণী ব্যবহার করা হয়নি। হেল্থ ডিপার্টমেন্টের অভিযোগ, এই টিজারের ধূমপানের প্রচার করা হয়েছে।

এ বিষয়ে যশ ও সিনেমার টিমকে পাঠানো নোটিশে লেখা হয়েছে, ‘টিজার ও পোস্টর দুটোই ধূমপানে উদ্বুদ্ধ করেছে। যশ, আপনি অনেক জনপ্রিয় এবং আপনার অনেক অনুসারী। আপনার কাজের মাধ্যমে যুবসমাজ যেন বিপথগামী না হয়। আমরা চাইবো আপনি আমাদের ধূমপানবিরোধী ক্যাম্পেইনে অংশ নিন।’

Advertisement

কর্ণাটকা স্টেট অ্যান্টি টোবাকো সেল একটি চিঠিতে হেলথ ডিপার্টমেন্টকে জানিয়েছে, টিজারটি সিগারেট ও তামাক বিরোধী আইন, ২০০৩-এর ৫ নং ধারা অমান্য করেছে। পাশাপাশি এটি ইউটিউব ও অন্য সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সরিয়ে ফেলতে অনুরোধ করা হয়েছে। তবে এই দৃশ্য সিনেমা থেকে বাদ দেয়ার ব্যাপারে কোনো কথা বলা হয়নি।

‘কেজিএফ টু’ সিনেমায় যশ ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন- সঞ্জয় দত্ত, শ্রীনিধি শেঠি, অচ্যুত কুমার, নাসের, অনন্ত নাগ, রাভিনা ট্যান্ডন প্রমুখ। সিনেমাটি গত বছর অক্টোবরে মুক্তির কথা ছিল। কিন্তু করোনা মহামারির কারণে শুটিং অসম্পূর্ণ থাকায় তা সম্ভব হয়নি। চলতি বছর এটি মুক্তি পাবে।

দেখুন ভিডিও:

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!