ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

দুমড়ে-মুছড়ে গিয়েছে গাড়ি, দুর্ঘটনায় মৃত্যু জনপ্রিয় গায়কের

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৭:১২, ৩১ মার্চ ২০২১
দুমড়ে-মুছড়ে গিয়েছে গাড়ি, দুর্ঘটনায় মৃত্যু জনপ্রিয় গায়কের
ছবি: সংগৃহীত

সড়ক দুর্ঘটনা মাত্র ৩১ বছর বয়সেই মারা গিয়েছেন পাঞ্জাবি গায়ক দিলজান। 

মঙ্গলবার, অমৃতসর থেকে করতারপুর যাওয়ার পথে জিন্দিয়ালাগুরু এলাকায় দিলজানের গাড়ি দুর্ঘটনায় দুমড়ে-মুছড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় পাঞ্জাবি গায়ক দিলজানের।

পুলিশ সূত্রে খবর, দিলজানের গাড়ি রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে সজোরে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। গাড়ির গতি বেশি থাকার কারণে এই দুর্ঘটনা ঘটে বলে জানা যাচ্ছে। পুলিশের পক্ষ থেকে ইতোমধ্যেই দিলজানের দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। পাঞ্জাবের বহু শিল্পী দিলজানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। 

Advertisement

জানা যাচ্ছে, গায়ক দিলজানের বাড়ি করতারপুর শহরে। তার স্ত্রী ও সন্তান কানাডায় রয়েছন। 

প্রসঙ্গত, ২০১২ সালে ‘সুরক্ষেত্র’ নামের একটি টেলিভিশন শো-তে অংশ নেন দিলজান। পরবর্তীকালে প্রচুর পাঞ্জাবি ছবিতে গান গেয়েছেন তিনি।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!