পল রিটারের মুখপাত্রই তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন। তার মৃত্যুর খবরে শোক প্রকাশ করেছে হলিউড থেকে বলিউডের অনেক সেলিব্রেটি।
পল রিটারের মুখপাত্র জানান, অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, পল রিটার মারা গিয়েছেন। সেই সময় পাশে ছিলেন স্ত্রী পলি, ছেলে ফ্র্যাঙ্ক এবং নোহ। বাড়িতেই মৃ্ত্যু হয় তার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৪।
.png)
মস্তিষ্কে টিউমারে ভুগছিলেন তিনি। পল এক ব্যতিক্রমী প্রতিভাবান অভিনেতা ছিলেন। অসাধারণ দক্ষতার সঙ্গে মঞ্চ থেকে পর্দায় জনপ্রিয়তা অর্জন করেছিলেন। তিনি প্রচণ্ড বুদ্ধিমান, দয়ালু এবং খুব মজার ছিলেন। আমরা বিশেষভাবে তাকে মিস করব।