[ বিনোদন ]
করোনা মুক্ত হয়ে যা বললেন রিয়াজ
ফাইল ছবি
অভিনেতা রিয়াজ করোনা মুক্ত হয়েছেন। খবরটি নিজেই জানিয়েছেন ফেসবুক অ্যাকাউন্টে। সেই পোস্টে অনেককে ধন্যবাদও জানিয়েছেন এই অভিনেতা।
করোনামুক্ত হয়ে রিয়াজ লিখেছেন, দীর্ঘ ২১ দিন পর করোনা নেগেটিভ হলাম। আলহামদুলিল্লাহ্। মহান আল্লাহপাকের কাছে অনেক শুকরিয়া। ধন্যবাদ তিনা, গভীর মমতা নিয়ে পাশে থাকার জন্য। আমার ছোট্ট মেয়েটা, আমার বুকে ঝাঁপ দিতে না পেরে, সারাক্ষণ আল্লাহকে বলেছে তার বাবাকে সুস্থ করে দিতে।
তিনি আরো বলেন, ধন্যবাদ ও কৃতজ্ঞতা পরিবারের সদস্য যারা নিয়মিত খোঁজ নিয়েছেন, খাবার পাঠিয়েছেন, দোয়া করেছেন। প্রিয় ভক্ত, বন্ধু, সহকর্মী, সাংবাদিক ভাই আপনাদের সবার ভালোবাসার কাছে আবারও ঋণী হয়ে রইলাম। বিশেষ কৃতজ্ঞতা হৃদয়ের ডাক্তার প্রফেসর সাহাবুদ্দিন তালুকদার ও ডাক্তার কে এফ এম আয়াজ।
.png)
করোনায় আক্রান্ত সকলেই যাতে দ্রুত আরোগ্য লাভ করে সে ব্যপারেও দোয়া করেছেন রিয়াজ।
গত ২৮ মার্চ নমুনা পরীক্ষা করার পর ২ এপ্রিল করোনা পজিটিভ হওয়ার খবরটি জানান অভিনেতা রিয়াজ। বাসাতেই চিকিৎসা নিয়েছেন তিনি।
ডেইলি-বাংলাদেশ/টিএএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!