ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

‘লিডার, আমিই বাংলাদেশ’-এর ফাস্ট লুকেই বুবলীর চমক

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১৮:২৩, ২৪ মে ২০২১
‘লিডার, আমিই বাংলাদেশ’-এর ফাস্ট লুকেই বুবলীর চমক
ছবি: সংগৃহীত

দীর্ঘদিন পর আবারো শাকিব খানের সঙ্গে ‘লিডার, আমিই বাংলাদেশ’ শিরোনামের ছবিতে অভিনয় করতে যাচ্ছেন নায়িকা। পর্দায় দর্শকেরা আবারো শাকিব-বুবলীকে একসঙ্গে দেখতে পারবেন। ছবির প্রথম লুকে সবাইকে চমকে দিয়েছেন হালের এই নায়িকা। 

সোমবার বিকাল ৪টায় ছবির প্রযোজনা প্রতিষ্ঠান বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড ‘লিডার, আমিই বাংলাদেশ’ এর বুবলীর লুক প্রকাশ করেছে। 

এর আগে চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি রাজধানীর তেজগাঁও বেঙ্গল মাল্টিমিডিয়া স্টুডিওতে সাংবাদিক সম্মেলনে ছবিটির চুক্তি হয়। এ সময় উপস্থিত ছিলেন ছবির পরিচালক তপু খান এবং বাংলা চলচ্চিত্রের আলোচিত জুটি শাকিব খান ও বুবলী।

Advertisement

প্রযোজনা প্রতিষ্ঠান বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড এর পরিচালক সৈয়দ আশিক রহমান জানান,  চলতি মাসের ৭ তারিখে শুটিংয়ের সব ধরণের প্রস্তুতি সম্পন্ন করা হয়। কিন্তু করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় শুটিং শুরু করা হয়নি।

সিনেমাটির শুটিং শুরু করার প্রসঙ্গে আশিক রহমান জানান, ২৫ মে উত্তরায় আমরা সম্পূর্ণ স্বাস্থ্যবিধি মেনে সিনেমার মহরত ও শুটিং শুরু করতে যাচ্ছি। আপনাদের সার্বিক সহযোগিতায় আমরা শুটিং লট সুন্দরভাবে সমাপ্ত করতে চাই। শাকিব খান এবং বুবলীও সেভাবেই নিজেদের লুক প্রস্তুত করেছেন। আমাদের টার্গেট থাকবে, একটানা ৩০দিন শুটিং করার। বাকিটা পরিস্থিতির উপর নির্ভর করছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!