ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

কারিনাকে বয়কটের ডাক

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৪:১৯, ১৩ জুন ২০২১
কারিনাকে বয়কটের ডাক
ফাইল ছবি

বলিউডের পর্দায় আসতে চলেছে ‘রামায়ণ’। এই সিনেমায় সীতার চরিত্রে অভিনয়ের প্রস্তাব দেয়া হয়েছিল কারিনা কাপুরকে। বলিউডের গুঞ্জন, সেই ছবিতে কাজ করার জন্য ১২ কোটি টাকা পারিশ্রমিক চেয়েছেন এই অভিনেত্রী।

এই খবর প্রকাশ হতেই কারিনার উপর চটেছেন নেটাগরিকদের একাংশ। এ রকম চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়েও মোটা অংকের পারিশ্রমিক দাবি করাকে ‘অমানবিক’ আচরণ হিসেবে দেখছেন অনেকেই। কেউ আবার বলছেন, হিন্দুদের ধর্মীয় ভাবাবেগে আঘাত করছেন কারিনা।

এই অভিনেত্রীর প্রতি ক্ষোভ উগরে দিতে টুইটারে #বয়কটকারিনাখান ট্রেন্ড শুরু হয়েছে। একজন নেটাগরিক লিখেছেন, যে অভিনেত্রী হিন্দু দেবদেবীদের সম্মান করতে পারেন না, তিনি সীতার চরিত্রে অভিনয় করতে পারেন না।

Advertisement

অন্য জন কটূক্তি করে লিখেছেন, ভারতীয় নাগরিক হিসেবে এমন একজন অভিনেত্রীকে সীতার চরিত্রে মেনে নেব না, যার হিন্দু ধর্মের প্রতি বিশ্বাস নেই।

এ রকম আরো অনেক নেতিবাচক মন্তব্যে ভরে গিয়েছে টুইটারের ওয়াল। কারিনা যদিও সীতার চরিত্রে অভিনয় করার বিষয়ে কিছু বলেননি।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!