ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

অন্তরঙ্গ মুহূর্তের ছবি ফাঁস, মেয়েটি বলছে- নোবেল তার হবু বর

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১৩:৫৪, ৭ জুলাই ২০২১
অন্তরঙ্গ মুহূর্তের ছবি ফাঁস, মেয়েটি বলছে- নোবেল তার হবু বর
ছবি: সংগৃহীত

বলিউডে যেমন কন্ট্রোভার্সি কুইন রয়েছে রাখি সায়ন্ত ঠিক তেমনি বাংলাদেশে রয়েছে মাইনুল আহসান নোবেল। শুরুতে তার গায়কীর জন্য প্রশংসা পেলেও পরে একের পর এক বিতর্কের জন্ম দিয়েই যাচ্ছেন তিনি। তাকে নিয়ে বিতর্ক যখন থমকে ছিলো তখনই বাবা হওয়া ইস্যু সামনে এনে নিউজে আসেন তিনি। নোবেল সম্ভবত বাবা হওয়ার কথা জানালেও তার স্ত্রী সালসাবিল সেটা নাকচ করে দিয়ে জানান, নোবেল মিথ্যা বলছে। 

মিলা চৌধুরী নামের আইডি থেকে নোবেলের সঙ্গে পোস্ট করা ছবি‘

এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক মেয়ে দাবি করছেন নোবেল আর ওই মেয়ে শিগগিরই বিয়ে করতে চলেছেন। ফেসবুকে মিলা চৌধুরী নামের ওই অ্যাকাউন্ট থেকে কয়েকটি ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, অবশেষে বুঝি পরিচয় পেতে চলছে তোমার আমার দীর্ঘ পথচলা দেড় বছর রিলেশনের পর আজ। সে দিবস, সে বি রাজি। সবাই আমাদের জন্য দোয়া করবেন প্লিজ। ছবি আমার আর আমার হবু স্বামী নোবেলের অনুমতি ক্রমেই দেয়া।

Advertisement

মিলা চৌধুরী পোস্ট এ ছবিতে দেখা যাচ্ছে নোবেলের সঙ্গে এক নারীর অন্তরঙ্গ মুহূর্তের বেশ কয়েকটি। ছবিগুলো বর্তমানে নেটের দুনিয়ায় ছড়িয়ে পড়ছে।

বিষয়টির সত্যতা নিয়ে নোবেলে সঙ্গে যোগাযোগ করা হলে কোন সাড়া পাওয়া যায়নি তার। 

২০১৯ সালের ১৫ নভেম্বর মেহরুবা সালসাবিলের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন মঈনুল আহসান নোবেল। তবে তারা এখন আলাদা থাকছেন। কিন্তু বিচ্ছেদ হয়নি।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!