গল্পে দেখা যাবে, দীর্ঘ দিন ভালবাসার পরেও মাঝে মাঝে খুব অচেনা মনে হয় সব চেয়ে কাছের প্রিয় মানুষটিকে। যেন সহজে চেনা যায় না তাকে। ধীরে ধীরে প্রকাশ পায় তার আসল রুপ।
যে মানুষকে এক মুহুর্ত না দেখলে ভালো লাগতো না, মনের মাঝে অস্থিরতা বিরাজ করতো, বিয়ের পরে সেই মানুষটির প্রতি ভাললাগাটা যেন ক্রমশ হারিয়ে যেতে থাকে।
.png)
মানুষটি যেন খুব মন্দ লাগা মানুষে পরিণত হয়। শুরু হয় মান অভিমান। আর এখান থেকেই হয় ভাঙন। এভাবে এগিয়ে যায় নাটকটি।
এটি রচনা করেছেন আহসান হাবিব সকাল আর যৌথ ভাবে পরিচালনা করেছেন ইফতেখার ইফতি ও শিল্পী মাহমুদা। এতে প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন সুমাইয়া শিমু ও জিয়াউল ফারুক অর্পূব।
‘প্রেম বিরহ’ নাটক প্রসঙ্গে অপূর্ব বলেন, এই গল্পে কিছুটা টুইস্ট পাবেন দর্শক। মনে হবে এটা আমাদের পাশের কোনো মানুষের গল্প।
সুমাইয়া শিমু বলেন, গল্পটি সিরিয়াস টাইপের। গল্পের চিত্রটি আমাদের আশপাশে বা বন্ধুদের জীবনে প্রায় দেখা যায়। সাধারণ এই গল্পটিই নির্মাতা অসাধারণ করে তুলে ধরার চেষ্টা করেছেন।
‘প্রেম বিরহ’ নাটকটি রচনা করেছেন আহসান হাবিব সকাল। যৌথভাবে পরিচালনা করেছেন ইফতেখার ইফতি ও শিল্পী মাহমুদা। এদিকে আগামী ২৩ ফেব্রুয়ারি শুক্রবার রাত ৮টায় ‘প্রেম বিরহ’ নাটকটি আরটিভিতে প্রচারিত হবে।
ডেইলি বাংলাদেশ/জেডআই/টিএএস