ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

কারিনার উপদেশ আজও মেনে চলেন সাইফ

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৭:১৮, ৫ সেপ্টেম্বর ২০২১
কারিনার উপদেশ আজও মেনে চলেন সাইফ
সাইফ আলি খান এবং কারিনা কাপুর

নেটমাধ্যম থেকে নিজেকে দূরে রাখেন সাইফ আলি খান। ফেসবুক, ইনস্টাগ্রামেও কখনো দেখা মেলে না তার। স্ত্রী কারিনা কাপূর খানের উপদেশ মেনেই নিজেকে এ সবের থেকে দূরে রাখেন বলে জানিয়েছেন ‘ছোট নবাব’।

ট্রোলারদের লক্ষ্যের তালিকায় ‘সাইফিনা’-র নাম সর্বদাই বেশ উপরের দিকে থাকে। কখনো তাদের দুই সন্তানের নাম, কখনো আবার ‘তারকা-সন্তান’ তকমার জন্য নানা ধরনের ট্রোল-কটাক্ষ ধেয়ে আসে তাদের দিকে। এক সময় নেটমাধ্যমে তাকে নিয়ে কী লেখা হচ্ছে, তার নিয়মিত খোঁজ রাখতেন সাইফ। নিজেকে নিয়ে কোনো নেতিবাচক মন্তব্য দেখলে তার মেজাজ খারাপ হয়ে যেত। তখনই কারিনা তাকে এই নজরদারি বন্ধ করার উপদেশ দিয়েছিলেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে সাইফ বলেন, আমি আর এখন কোনো নেতিবাচক মন্তব্য পড়ি না। আমি নেটমাধ্যম থেকে নিজেকে সরিয়ে রেখেছি। তাতে ভালই আছি। 

Advertisement

তিনি আরো বলেন, গুগল করে দেখতেই পারি, কবে আমি কী বলেছিলাম। তার পর হয়তো এমন কিছু একটা পড়ব যে, আমার মন খারাপ হয়ে যাবে। তখনই আমার স্ত্রী আমাকে এই অভ্যাস ত্যাগ করার উপদেশ দেয়।

কারিনার কথা মেনে নিয়েছিলেন সাইফ। নেটমাধ্যমে নিজেকে নিয়ে আর কোনো রকম খবর বা লেখা তিনি পড়েন না। সাইফ মনে করেন, নেটমাধ্যমের সাহায্য নিয়ে হিংস্রতা ছড়ানো খুবই সহজ। তাই সেখান থেকে দূরত্ব বজায় রাখাই শ্রেয় মনে করেন তিনি।

ডেইলি-বাংলাদেশ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!