আসলে কেউ কোত্থাও যায়নি। এ সব প্রশ্নের উত্তর পাওয়া যাবে কারিনার ইনস্টাগ্রাম স্টোরিতে চোখ রাখলে। সমুদ্র সৈকতে বসে সেলফি তুলেছেন তিনি। কালো রঙের বিকিনি টপের উপর হালকা নীল রঙের ফ্রগ পরেছেন। কারিনার চোখে কালো চশমা। তার পাশেই বাচ্চাদের বসার জন্য ছোট মাপের একটি চেয়ার এবং টেবিল। বুঝে নিতে অসুবিধা হয় না যে ছোট পুত্রের জন্যই বসার আয়োজন করে রেখেছিলেন তিনি।
ছবিতে যদিও বসার জায়গায় জে-কে দেখা যাচ্ছে না। অনুরাগীদের সঙ্গে খানিক ঠাট্টা করেই নিজস্বীর সঙ্গে এই প্রশ্ন জুড়ে দিয়েছেন তিনি।
.png)
দিন কয়েক আগে দুই পুত্র তৈমুর এবং জে-র সঙ্গে মলদ্বীপে উড়ে গিয়েছিলেন ‘সাইফিনা’। সম্ভবত সেই সময়েরই ছবি পোস্ট করেছেন কারিনা। ইতোমধ্যেই আবার সপরিবার ঘুরতে গিয়েছেন তিনি। তবে গন্তব্য নিয়ে এবার মুখ খোলেননি কারিনা।