ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

সম্পর্কের ভাঙন, অতঃপর সরব তিশা!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:১৫, ৩ মার্চ ২০১৮
সম্পর্কের ভাঙন, অতঃপর সরব তিশা!
ছবি: সংগৃহীত

ভেঙে গেছে সংগীত তারকা হাবিব ওয়াহিদ ও মডেল-অভিনেত্রী তানজিন তিশার প্রেমের সম্পর্ক। তিন মাস আগেই তাদের মধ্যে ব্রেকআপ হয়ে গেছে বলে জানিয়েছেন তিশা। একটি শীর্ষস্থানীয় গণমাধ্যমের কাছে হাবিবের সঙ্গে প্রেম বিষয়ে তিশা এই তথ্য জানান।

যেহেতু তিন মাস আগের কাহিনী সেহেতু এটা পুরনো খবর। নতুন খবর হলো এর পর থেকে খানিক চুপচাপ ছিলেন তানজিন তিশা। তবে বেশ কিছুদিন ধরেই আবারো সরব হয়েছেন তিনি।  তার এখন সব প্রেম-ভালোবাসা অভিনয়ের সঙ্গে, এমনটাই জানান এই নায়িকা। দর্শকের হৃদয়ে গভীরভাবে জায়গা করতে চান তিশা। তারই ধারাবাহিকতায় নতুন নতুন চরিত্র ও গল্পে এখন কাজ করছেন নিয়মিত এই অভিনেত্রী।

তানজিন তিশা বলেন, আমার কাছে সব কিছুর ঊর্ধ্বে এখন আমার ক্যারিয়ার। অভিনয়ের মধ্য দিয়ে আমি এটিকে আরো সমৃদ্ধ করতে চাই। বলতে পারি, অভিনয়ের সঙ্গে আমার প্রতিদিনের বসবাস। নিজেকে কিভাবে ভিন্ন আঙ্গিকে দর্শকের সামনে উপস্থাপন করা যায় সেটি আমার মধ্যে সব সময় ঘুরপাক খায়।

Advertisement

চলতি বছর অভিনয়ের মধ্যেই থাকতে চাই। আসছে নারী দিবসে ‘শিখা’ শিরোনামের একটি নাটকে এই পর্দাকন্যাকে দেখা যাবে। এটি পরিচালনা করেছেন চয়নিকা চৌধুরী। এই নাটকে তিশা ছাড়া আরো অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা।

তিশা জানান, এই নাটকের মধ্য দিয়ে প্রথমবারের মতো তিনি সুবর্ণা মুস্তাফার সঙ্গে অভিনয় করেছেন।

এরমধ্যে দিয়ে তার দীর্ঘদিনে একটি স্বপ্নও পূরণ হয়েছে বলে জানান তিনি। তিশা বলেন, সুর্বণা আপার সঙ্গে অভিনয় করবো এটি আমার একটি স্বপ্ন ছিলো। ছোটবেলা থেকে ম্যামের ভক্ত আমি। তার সঙ্গে নাটকটির প্রস্তাব পেয়েই আমি হ্যাঁ বলেছি।

সম্প্রতি তিশা সজিব দাসের নির্দেশনায় ‘কিঞ্চিত সমস্যা’ শিরোনামের একটি এককের কাজও শেষ করেছেন। এটিতে তার সঙ্গে জুটি বেঁধেছেন এই সময়ের দর্শকপ্রিয় অভিনেতা জোভান। সামাজিক সচেতনতামূলক একটি গল্পের ওপর এই নাটকটি নির্মিত হয়েছে বলে জানা যায়।

গল্পে দেখা যাবে, প্রতিনিয়ত গাছ কাটা হচ্ছে। যে কারণে গাছ আমাদের অভিশাপ দিচ্ছে। এমনই এক অভিশাপকে কেন্দ্র করে নাটকের গল্প এগিয়ে যায়। গল্পের শেষে এসে সবাই এমন সিদ্ধান্তে উপনীত হয়, গাছ কাটলেও সবাই নিয়মিত গাছও লাগাবে।

এদিকে অভিনয়ের পাশাপাশি নাচও করেন তিশা। আসছে নারী দিবসের নাটকের বাইরে আরটিভিতে একটির নাচের অনুষ্ঠান নিয়েও থাকছেন তিনি।

ডেইলি বাংলাদেশ/জেডআই

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ
লিংক সফলভাবে কপি হয়েছে!