এতদিন সন্তানের মুখ দেখাননি তিনি। সম্প্রতি তার প্রেগন্যান্সি বাইবেলের মধ্যে দিয়ে ছেলের নাম প্রকাশ করেন, আর তাতেই কড়া সমালোচনার শিকার হন কারিনা কাপুর খান।
সম্প্রতি একটি গণমাধ্যমে সাক্ষাৎকার দেন বলিউডের এই অভিনেত্রী। তাতে তার অন্তঃসত্ত্বা থাকাকালীন অবস্থার কথা তুলে ধরেন, তেমনই একটি অভিজ্ঞতা শেয়ার করেন। অন্তঃসত্ত্বা থাকাকালীন অবস্থায় তিনি কিভাবে আমির খানের সঙ্গে নতুন কেমিস্ট্রি তৈরি করেন সেসব অভিজ্ঞতা শেয়ার করেন।
.png)
কারিনা যখন পাঁচ মাসের অন্তঃসত্ত্বা, তখন মুম্বাই থেকে রোজ প্রাইভেট জেটে দিল্লি উড়ে যেতেন। সঙ্গে থাকতেন সাইফ আলী খান ও ছোট্ট তৈমুর। সারারাত জুড়ে শুটিং হত।
কারিনার কথায়, চিকিৎসক একেবারেই বারণ করেছিলেন শুটিং করার ব্যাপারে। কারণ করোনা থেকে সাবধানে থাকতে বলেছিলেন।
কিন্তু, চিকিৎসকের বারণ সত্ত্বেও পাঁচ মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় টানা শুটিং করে সকালে বাড়ি ফেরা হত। আমির খানের আবদারেই মূলত কারিনা শুটিং করতে রাজি হন। প্রসঙ্গত লাল সিং চাড্ডার প্রডিউসার আমির খান নিজেই।
ব্রাঞ্চকে দেওয়া সাক্ষাৎকারে কারিনা জানিয়েছেন, আমির খানের সঙ্গে লাল সিং চাড্ডার একটি রোম্যান্টিক দৃশ্যের জন্যও অভিনয় করেছি আমি।
সম্ভবত এই সিনেমা মুক্তি পাবে ২০২১-এর ডিসেম্বরে। গত বছরেই এই সিনেমা মুক্তি পাওয়ার কথা ছিল। করোনা অবহয়ের জন্যেই সবকিছু আটকে যায়। এবারে মুক্তি পেতে পারে আমির-কারিনার ‘লাল সিং চাড্ডা’র কেমিস্ট্রি।