[ বিনোদন ]
দু’শ টাকায় পরীমনিকে...!
শুক্রবার ছিলো পরীমনির প্রথম প্রযোজিত ছবি ‘ক্ষত’ ছবির মহরত অনুষ্ঠান। সেখানে আগ থেকে খবর পেয়ে তাকে এক পলক দেখার জন্য এফডিসির প্রধান ফটকে টাকা দিয়ে ঢুকেছিল তার বহু ভক্ত। জানা যায়, তারা প্রতিজন এফডিসিতে ঢুকেছেন ২০০ টাকায়।
বিষয়টিকে ভালোভাবে নেননি বাংলাদেশ শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান। তিনি বলেন, ওরা কারা? এফডিসিতে আসলো কীভাবে?
চলচ্চিত্র জগতে এক মায়াপুরীর নাম পরীমনি। তিনি সাধারণ মানুষের কাছে স্বপ্নের মত। তাই তাকে এক পলক দেখতে অনেক পাগলামীই করেন ভক্তরা। শুক্রবারও এমন ঘটনা ঘটেছে।
.png)
এদিকে জানা যায়, শিমুল, কারওয়ান বাজারে ব্যবসা করেন। তিনি জানতে পেরেছেন পরীমনি এফডিসিতে। তাকে দেখার জন্য দাঁড়িয়ে আছেন শিমুল। শেষমেশ তিনিও ২০০ টাকা দিয়ে এফডিসিতে ঢুকেছেন।
ডেইলি বাংলাদেশ/জেডআই
ডেইলি-বাংলাদেশ/এম ইউ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!