নির্মাতা জানান, কুয়াশার কারণে নির্ধারিত সময়ে শুটিং করা সম্ভব হয়নি। তাই শুটিং পেছাতে হয়েছে। আমরা এ মাসের মাঝামাঝিতে প্রীতিলতার শেষ লটের শুটিং শুরু করতে চেয়েছিলাম। কিন্তু যেখানে শুটিং করবো সেখানে সকাল থেকে এতো কুয়াশা পড়ে যে কুয়াশা কাটতে কাটতেই দিনের অর্ধেক শেষ হয়ে যায়। তাই শুটিং পিছিয়েছি। সব ঠিক থাকলে ১৫ জানুয়ারিতে শুটিং শুরু করবো আমরা।
গোলাম রাব্বানী চিত্রনাট্য ও সংলাপে ‘প্রীতিলতা’র শুটিং শুরু হয় ২০২০ সালের নভেম্বরে। রাজধানীর উত্তরা, তেজগাঁও এবং পুরান ঢাকায় আট দিন সিনেমাটির প্রথম লটের শুট হয়। এরমধ্যে সিনেমাটির ৩৫ ভাগ শুটিং শেষ হয়েছে। প্রকাশ করা হয়েছে ফার্স্ট লুকও।
.png)
পরীমনিকে গ্ল্যামার লুকে দেখতেই অভ্যস্ত ঢাকাই সিনেমার দর্শকরা। গ্ল্যামার ভেঙে এই নায়িকা এই ছবিতে হাজির হবেন প্রীতিলতার মতো সংগ্রামী চরিত্রে।
পরীমনি ছাড়াও অভিনয় করছেন তানভীর, মামুন বিশ্বাস, রাজু খান, আফরিনা বুলবুল, সাইফ চন্দন, মুকুল সিরাজী, রিপা প্রমুখ। এ সিনেমার জন্য গান করেছেন কলকাতার বিখ্যাত শিল্পী কবীর সুমন।