ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ২ জানুয়ারি 

নিজস্ব প্রতিবেদক 
প্রকাশিত: ১০:৫৩, ১৪ ডিসেম্বর ২০২১
পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ২ জানুয়ারি 
চিত্রনায়িকা পরীমনি- ফাইল ফটো

রাজধানীর বনানী থানায় মাদক আইনের মামলায় চিত্রনায়িকা পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির জন্য আগামী ২ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত।

মঙ্গলবার ঢাকার বিশেষ জজ আদালত -১০ এর  বিচারক মোহাম্মদ নজরুল ইসলামের আদালত এ দিন ধার্য করেন।

এদিন মামলাটির অভিযোগ গঠন শুনানির জন্য দিন ধার্য ছিল। তবে পরীমনি হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় তার আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভি আদালতে সময়ের আবেদন করেন। এছাড়া অপর দুই আসামি আদালতে উপস্থিত হন। শুনানি শেষে আদালত সময়ের আবেদন মঞ্জুর করে আগামী ২ জানুয়ারি দিন ধার্য করেন।

Advertisement

এ মামলার অপর দুই আসামি হলেন- আশরাফুল ইসলাম দিপু ও কবির হোসেন। এর আগে ১৫ নভেম্বর ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশের আদালত এ মামলার অভিযোগপত্র গ্রহণ করেন। এরপর মামলাটি ঢাকার বিশেষ জজ আদালত-১০ এ বদলির আদেশ দেন। একই সঙ্গে অভিযোগ গঠন শুনানির জন্য ১৪ ডিসেম্বর দিন ধার্য করেন। গত ৪ অক্টোবর মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির পরিদর্শক কাজী মোস্তফা কামাল আদালতে পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। মামলাটি বিচারের জন্য প্রস্তুত হওয়ায় গত ১২ অক্টোবর ঢাকা মহানগর দায়রা জজ আদালতে মামলাটি পাঠানো হয়। পরদিন ১৩ অক্টোবর আদালত অভিযোগপত্র আমলে গ্রহণের জন্য এই দিন ধার্য করেন। 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!