ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

সাপের কামড় খেয়ে হাসপাতালে সালমান খান

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৩:৪৭, ২৬ ডিসেম্বর ২০২১
সাপের কামড় খেয়ে হাসপাতালে সালমান খান
ছবি: সংগৃহীত

বলিউড ভাইজান সালমান খান সাপের কামড় খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন। এরপর তড়িঘড়ি করে সালমানকে হাসপাতালে নেয়া হয়।

শনিবার মধ্যরাতে পানভেলের খামারবাড়িতে তাকে সাপে কামড়েছে বলে জানা গেছে। সাপের কামড়ের পর সালমান খানকে সঙ্গে সঙ্গেই মুম্বাইয়ের এমজিএম (মহাত্মা গান্ধী মিশন) হাসপাতালে ভর্তি করা হয়।

জানা গেছে, যেই সাপটি সালমান খানকে কামড় দিয়েছে সেটি বিষহীন সাপ। তাই সালমান খান আশঙ্কামুক্ত ও সুস্থ আছেন। গুরুতর কোনও সমস্যার সম্মুখীন হতে হয়নি অভিনেতাকে।

Advertisement

চিকিৎসার পর রোববার সকাল ৯টা নাগাদ পানভেলের ফার্মহাউসে ফিরে আসেন সালমান। তাকে কতদিন বিশ্রামে থাকতে হবে এই বিষয়ে কিছু জানা যায়নি।

ডেইলি-বাংলাদেশ/এনকে
লিংক সফলভাবে কপি হয়েছে!