ঢাকা,  মঙ্গলবার   ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩

[ বিনোদন ]

ভালোবাসাটা একটা আইসক্রিমের মতন: মাহি

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১২:৩২, ২৯ ডিসেম্বর ২০২১
ভালোবাসাটা একটা আইসক্রিমের মতন: মাহি
মাহিয়া মাহি

ভালোবাসাটা একটা আইসক্রিমের মতন। নির্দিষ্ট টেম্পারেচারে না রাখলে গলে যাবে, নষ্ট হয়ে যাবে। গলে যাওয়ার পর আবার যতই সেই আগের টেম্পারেচারে রাখা হোক না কেনো আইসক্রিমটা তার আগের রূপ আর ফিরে পাবে না।

নিজের ফেসবুকে এমনই কথা লিখেছেন ঢাকাইয়া ছবির জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। তিনি আরো লিখেন- শুধু মাত্র চিন্তাধারার মাধ্যমেই ভালোবাসাগুলো নষ্ট হয়ে যায়।

কত কোটি ভালোবাসা নষ্ট হয়ে যায় শুধু ‘তোমাকেতো আমি পেয়ে গেছি, আর যত্ন করে কি হবে’ এই চিন্তাধারার মাধ্যমে।

আপনার কপালে তার পছন্দের জন্য আগের মতন রোজ একটা লাল টিপ পরা অথবা তার সেই আগের রোজ একটা করে আপনাকে লাল গোলাপ দেয়ার অভ্যাসটা বহাল রাখাটাও কিন্তু একটা অদৃশ্য যত্ন।

আপনি, আপনারা হয়তো জানবেন না বুঝবেন না কিন্তু এই ছোট ছোট যত্নগুলো আপনাদের মৃত্যু পর্যন্ত একসঙ্গে রাখার জন্য যথেষ্ট।

ডেইলি-বাংলাদেশ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!