বুধবার সন্ধ্যায় ইলিয়াসের সঙ্গে তোলা একটি ছবি পোস্ট করে জিডির বিষয়ে জানান সুবাহ।
তিনি লিখেছেন, ইলিয়াস হোসাইন আমার নামে কাল থানায় জিডি করেছেন, আমি নাকি তাকে ফাঁসিয়ে বিয়ে করেছি! আল্লাহ ছাড়বেনা তোমাকে ইলিয়াস।
.png)
আরো পড়ুন: বিয়ের এক সপ্তাহের মধ্যে সংসার ভাঙনের সুর সুবাহ’র (ভিডিও)
এর আগের, একটি পোস্টে সুবাহ লিখেছেন, তুমি আমার স্বামী হয়ে আমাদের এত সুন্দর বিয়েটাকে বলছো আমি তোমাকে ফাঁসিয়ে বিয়ে করেছি। আরে সুন্দর সহজ সরল চেহারার পেছনে যে কতটা কুৎসিত একটা ভয়ঙ্কর মানুষ বাস করে তা আমি তোমার বউ ছাড়া কেউ জানে না। আল্লাহ তোমাকে ছাড়বে না ইলিয়াস হোসাইন।
সম্প্রতি নিজের ফেসবুক পেজে ইলিয়াসের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে পোস্ট দেন সুবাহ। ইলিয়াসের সঙ্গে সংসার করা সম্ভব না, সংসার করার চেয়ে মরে যাওয়া ভালো এ ধরনের নানা বিষয় তুলে ধরে তিনি লিখেছেন, প্রতিটা মেয়েই অনেক স্বপ্ন নিয়ে গায়েহলুদ করে হাসিখুশিভাবে বিয়ে করে সংসার করার জন্য; বাচ্চা জন্ম দেয় মা হওয়ার জন্য। আমার সঙ্গে বিয়ের পরে ইলিয়াস আর কারিনের এমন কিছু রেকর্ড শুনেছি যেগুলো আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। এসব শুনে আসলেই ওর সঙ্গে থাকা সম্ভব না। এর থেকে মরে যাওয়া ভালো। কিন্তু কিছু ছেলে আছে বিয়েটাকে খেলা হিসেবে নিয়ে মেয়েদের জীবন নষ্ট করে দেয়।
তিনি আরো লিখেছেন, সব মেয়ে হাসিমুখে গরিব স্বামীর সঙ্গে সংসার করতে পারে। কমদামি কাপড় পড়ে লবণ দিয়ে ভাত খেয়েও অনেক মেয়ে সংসার করে। কিন্তু যখন কোনো স্বামী বেইমানি করে; অন্য মেয়ের কাছে বউয়ের নামে মিথ্যা কথা বলে সম্পর্ক রাখে, যার ............। বোকা ছিলাম অন্ধের মতো এবারও হয়তো ভালোবেসে বিশ্বাস করে ছিলাম তাই বিয়ে করেছিলাম। একটাই ভুল আমার। কেন বিয়ে করলাম জানি না। এ ভুলের খেসারত কি এখন মরে গিয়ে দিতে হবে। নাকি বেঁচে থেকেই দেওয়া সম্ভব? আমি অনেক মানসিক যন্ত্রণার মধ্যে আছি, আর কোনো কিছু সহ্য করতে পারছি না। আপনারাই বলুন আমার কি করা উচিত? আমার কি বিষ খেয়ে মরা উচিত, নাকি সহ্য করে মেনে নিয়ে থাকা উচিত?