ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

ওর সঙ্গে থাকা সম্ভব না, এর থেকে মরে যাওয়া ভালো: সুবাহ

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ২১:৪৩, ২৯ ডিসেম্বর ২০২১
ওর সঙ্গে থাকা সম্ভব না, এর থেকে মরে যাওয়া ভালো: সুবাহ
ছবি: সংগৃহীত

চলতি মাসের শুরুতে অভিনেত্রী শাহ হুমায়রা সুবাহকে বিয়ে করেন গায়ক ইলিয়াস হোসেন। এটি সুবাহর প্রথম বিয়ে হলেও ইলিয়াসের তৃতীয় বিয়ে। প্রথমে যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থী নিশাত আলমকে বিয়ে করেন ইলিয়াস। নিশাতের সঙ্গে বিচ্ছেদের পর কারিনকে বিয়ে করেন এই গায়ক।

তবে নতুন বিয়ের এক মাস না পেরুতেই ইলিয়াস-সুবাহর ভাঙনের সুর বাজছে। স্ত্রী সুবাহর বিরুদ্ধে ফাঁসিয়ে বিয়ে করার অভিযোগে থানায় জিডিও করেছেন ইলিয়াস। অপরদিকে নিজের ফেসবুক পেজে ইলিয়াসের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে পোস্ট দিচ্ছেন সুবাহ।

বুধবার ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘প্রতিটা মেয়েই অনেক স্বপ্ন নিয়ে গায়ে হলুদ করে হাসিখুশি ভাবে বিয়ে করে। সংসার করার জন্য বাচ্চা জন্ম দিয়ে মা হওয়ার জন্য। আমার সাথে বিয়ের পরে ইলিয়াস আর করিনার এমন কিছু রেকর্ড আমি শুনেছি যে রেকর্ডগুলো আমার কাছে আছে যেটা আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। এইসব শুনে আমার আসলেই ওর সাথে থাকা সম্ভব না, এর থেকে মরে যাওয়া ভালো।

Advertisement

আরো পড়ুন: ইলিয়াসের সঙ্গে ডিভোর্স নিয়ে যা বললেন নাসিরের ‘ভাইরাল’ প্রেমিকা সুবাহ

কিছু কিছু ছেলে আছে বিয়েটাকে খেলা হিসেবে নিয়ে মেয়েদের জীবন নষ্ট করে দেয়। সব মেয়ে হাসিমুখে গরিব স্বামীর সাথে সংসার করতে পারে। কম দামি কাপড় পরে লবণ দিয়ে ভাত খেয়েও অনেক মেয়ে সংসার করে কিন্তু যখন কোনো স্বামী বেঈমানি করে, অন্য মেয়ের কাছে বউয়ের নামে মিথ্যা কথা বলে সম্পর্ক রাখে, যার চরিত্রের ঠিক থাকে না তার সাথে এটলিস্ট সংসার হয় না হবেও না।

যে নারীলোভী পুরুষ বিদেশে যাওয়ার জন্য বিভিন্ন মেয়েকে ফাঁসিয়ে বেড়ায়! মেয়েদের শরীর ভোগ করার জন্য আর টাকার জন্য বিয়ে করা একটা খেলা হয়ে গেছে তার কাছে। তার সাথে ঘর করা সম্ভব নয়। বোকা ছিলাম, অন্ধের মতো এবারও হয়তো ভালোবেসে বিশ্বাস করেছিলাম তাই বিয়ে করেছিলাম। একটাই ভুল আমার, কেন বিয়ে করলাম জানিনা। এ ভুলের খেসারত কি এখন মরে গিয়ে দিতে হবে, নাকি বেঁচে থেকেই দেওয়া সম্ভব?

আমি অনেক মানসিক যন্ত্রণার মধ্যে আছি। আমি আর কোন কিছু সহ্য করতে পারছি না। আপনারাই বলুন আমার কি করা উচিত? আমার কি বিষ খেয়ে মরা উচিত নাকি সহ্য করে মেনে নিয়ে থাকা উচিত? আমার জন্য সবাই দোয়া করবেন।’

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!