এবার করোনায় আক্রান্ত হলেন মিথিলার কন্যা আইরাও। বৃহস্পতিবার (৬ জানুয়ারি) মিথিলা নিজেই এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সৃজিতের পর আমার মেয়ে আইরারও করোনা পজিটিভ এসেছে। গত তিন দিন ধরে তার জ্বর ছিল। পরীক্ষা করার পর গতকাল তার করোনা পজিটিভ ধরা পড়েছে। তবে আমরা আগে থেকেই ওষুধ খাওয়ানো শুরু করি। এখন বেশ ভালো আছে মাশাআল্লাহ।
.png)
মিথিলা আরো বলেন, শুরুর জ্বর এবং কাশির পর দুজনই এখন আগের চেয়ে অনেক ভালো আছেন। তারা যাতে দ্রুত সুস্থতা লাভ করতে পারেন সেজন্য সবাই দোয়া করবেন। সবাই নিরাপদ থাকুন এবং মাস্ক পরুন।
এই অভিনেত্রী জানান, করোনার কারণে বর্তমানে স্বামী এবং কন্যা দুজনের কাছ থেকেই আলাদা থাকছেন তিনি। দূর থেকেই তিনি তাদের খাবার ও ওষুধ দিচ্ছেন। তার বিশ্বাস দ্রুতই স্বামী সৃজিত ও কন্যা আইরা করোনামুক্ত হবেন। তারপর দুজনের স্পর্শ নেবেন তিনি।