ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

করোনায় আক্রান্ত মিথিলার স্বামী সৃজিত

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০০:২৬, ২ জানুয়ারি ২০২২
করোনায় আক্রান্ত মিথিলার স্বামী সৃজিত
ছবি: সংগৃহীত

করোনায় আক্রান্ত হয়েছেন ভারতের জনপ্রিয় চলচ্চিত্র পরিচালক সৃজিত মূখার্জি। গত ৭২ ঘণ্টায় যারা তার সংস্পর্ষে এসেছেন তাদেরও করোনা পরীক্ষা করার অনুরোধ জানিয়েছেন এ পরিচালক।

শনিবার (১ জানুয়ারি) সন্ধ্যায় নিজের ব্যক্তিগত টুইটার অ্যাকাউন্ট থেকে পোস্ট করা একটি টুইটে করোনায় আক্রান্ত হবার বিষয়টি নিশ্চিত করেন সৃজিত।

টুইটে সৃজিত ইংরেজিতে লিখেছেন, আমার করোনা টেস্টের ফলাফল পজিটিভ এসেছে, আমি নিজেকে আইসোলেট করে ফেলেছি। গত ৭২ ঘণ্টায় যারা আমার সংস্পর্ষে এসেছেন, তারা কোভিড পরীক্ষা করুন।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!