ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

কন্যার মুখ দেখে ফারুকীর চোখে ভালোবাসার অশ্রু

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৪:১৫, ৬ জানুয়ারি ২০২২
কন্যার মুখ দেখে ফারুকীর চোখে ভালোবাসার অশ্রু

বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা কন্যা সন্তানের মা হয়েছেন। এরই মধ্যে মেয়ের নাম ঘোষণা করেছেন তিনি। 

বুধবার রাতে এক ফেসবুক স্ট্যাটাসে তিনি এ তথ্য নিশ্চিত করেছেন। স্ট্যাটাসে বাচ্চাকে নিয়ে একটি ছবি পোস্ট করেছেন তিশা। 

তিনি জানান, আজ বুধবার (০৫ জানুয়ারি) রাত ৮টা ২৭ মিনিটে তিনি কন্যা সন্তানের জন্ম দেন।  একই সঙ্গে তার মেয়ের নাম ইলহাম নুসরাত ফারুকী রাখা হয়েছে বলে তিশা জানিয়েছেন। 

Advertisement

এর আগে, ২৮ ডিসেম্বর ফেসবুকে নিজেদের ছবি প্রকাশ করে ঘরে নতুন অতিথি আসার অগ্রীম খবর জানান ফারুকী-তিশা দম্পতি। তখন ছবিতে তিশার বেবি বাম্প স্পষ্ট বোঝা যাচ্ছিল।

ফেসবুকে ফারুকী লিখেছেন, ভেবেছিলাম আমরা আবেগ সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখব! কিন্তু ওকে দেখে কোলে তুলে নিলাম, কী হলো আমরা জানি না। চোখের পানি গড়িয়ে পড়ল। কৃতজ্ঞতা এবং ভালোবাসার অশ্রু! ভদ্র মহোদয়গণ, আমাদের পরী ইলহাম নুসরাত ফারুকী সবাইকে হাই বলছে! তাকে এবং মাকে আপনার প্রার্থনায় রাখুন...।

নবজাতকের মুখ না দেখা গেলেও ফারুকী-তিশার শেয়ার করা ছবি ভাইরাল হয়েছে ইতোমধ্যে। বিনোদন অঙ্গনের অন্য তারকারাও এসব ছবি শেয়ার করে শুভেচ্ছা জানাচ্ছেন। অন্যদিকে ফারুকীর শিষ্য ও ভক্তরাও ছবি শেয়ার করে আনন্দ প্রকাশ করছেন।

গত বছরের ডিসেম্বরে তাদের জীবনের সেরা সময় কাটছে বলে জানিয়েছিলেন জনপ্রিয় তিশা ও মোস্তফা সরয়ার ফারুকী। কারণ তারা মা-বাবা হতে যাচ্ছেন।

ভালোবেসে ২০১০ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন নুসরাত ইমরোজ তিশা ও মোস্তফা সরয়ার ফারুকী। মোস্তফা সরয়ার ফারুকী একদিন সাহস করে তিশার বাসায় বিয়ের প্রস্তাব পাঠান। এরপর বিয়ে হয়।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!