সোমবার গণমাধ্যমে ‘মা হচ্ছেন পরীমণি’ প্রতিবেদন প্রকাশের পর পরই সবার আলোচনার কেন্দ্রবিন্দুতে রাজ-পরী জুটি। ঐদিন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পরীমনির সঙ্গে একটি ছবি শেয়ার করে রাজ লিখেছেন, ‘কনগ্র্যাচুলেশন রাজ, থ্যাংক ইউ পরী।’
ছবিতে দেখা যায়- হুইলচেয়ারে বসে আছেন পরীমনি। তার হাতে ফুল এবং হুইলচেয়ারটি এগিয়ে নিয়ে যাচ্ছেন রাজ নিজেই।
.png)
জানা গেছে, গিয়াসউদ্দীন সেলিমের ছবি ‘গুণীন’–এর সেটে তারা প্রেমে পড়েন। তিন দিন আগে পরিচালককে মিষ্টি খাইয়ে বিয়ের খবর জানিয়েছেন পরীমনি। ঘটনাটি নিশ্চিত করেছেন সেলিম নিজেই।
শরিফুল রাজ অভিনেতা ও মডেল। চলচ্চিত্রাঙ্গনে আসার আগে শরিফুল রাজ র্যাম্প মডেল হিসেবে কাজ করেছেন।এছাড়া, বিজ্ঞাপনেও কাজ করেছেন তিনি।
আরো পড়ুন: পরীমনির তৃতীয় স্বামী কে এই শরিফুল রাজ
২০১৬ সালে শরিফুল রাজের চলচ্চিত্রাঙ্গনে অভিষেক ঘটে। তার অভিনীত প্রথম চলচ্চিত্রের নাম আইসক্রিম।চলচ্চিত্রটিতে তিনি নাজিফা তুশির বিপরীতে অভিনয় করেছিলেন। এই চলচ্চিত্রটির মাধ্যমে মিনার রহমান নেপথ্য কণ্ঠশিল্পী হিসেবে যাত্রা শুরু করেছিলেন।
পরে, ২০১৯ সালে শরিফুল রাজ অভিনীত দ্বিতীয় চলচ্চিত্র ‘ন ডরাই’ মুক্তি পেয়েছিল। চলচ্চিত্রটিতে তিনি সুনেরাহ বিনতে কামালের বিপরীতে অভিনয় করেছিলেন।
আরো পড়ুন: মিম-সনির হানিমুন বাতিল
২০২০ সালে তার অভিনীত পরাণ ও হাওয়া শিরোনামের চলচ্চিত্রদ্বয় মুক্তি পায়। সর্বশেষ তিনি কাজ করেছেন গিয়াসউদ্দীন সেলিমের ছবি ‘গুণীন’ সিনেমায়। এই সিনেমাতেই তার বিপরীতে অভিনয় করেছেন পরীমনি।