ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

তুমি বিয়ে করো ছোট ভাই: জায়েদ খানকে কাঞ্চন

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২০:২১, ২৫ জানুয়ারি ২০২২
তুমি বিয়ে করো ছোট ভাই: জায়েদ খানকে কাঞ্চন
ইলিয়াস কাঞ্চন ও জায়েদ খান

শিল্পী সমিতির ব্যস্ততার কারণে এখনো বিয়েই করতে পারেননি বলে দাবি করেছিলেন আসন্ন নির্বাচনের সাধারণ সম্পাদক প্রার্থী জায়েদ খান। তার এমন আক্ষেপের জবাবে বিপরীত প্যানেলের সভাপতি প্রার্থী ইলিয়াস কাঞ্চন জায়েদ খানকে বিয়ে করার পরামর্শ দিয়েছেন।  

মঙ্গলবার দুপুরে চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচনে নিজের প্যানেল পরিচিতি অনুষ্ঠানে এ পরামর্শ দেন ইলিয়াস কাঞ্চন।

জায়েদ খানকে উদ্দেশ্য করে তিনি বলেন, ছোটভাই তোমাকে অনুরোধ করছি, শিল্পী সমিতি তো আছেই; তারপরেও তুমি বিয়ে করো। তোমার সন্তান হোক। আমরা চাচা হই। তোমার বোধদয় হোক। তুমি খালাম্মার কথা শোনোনাই, অন্তত আমাদের কথাটি শোনো। তোমার মঙ্গল হোক।

Advertisement

এর আগে ২৩ জানুয়ারি জায়েদ খান তার শিল্পী সমিতি নির্বাচনে প্যানেল পরিচিতি অনুষ্ঠানে বলেছিলেন, মা মারা যাওয়ার আগে বলেছিলেন- তোমার বিয়ে-শাদি করা লাগবে না, সমিতি নিয়েই থাকো। কিন্তু আমি মায়ের কথা না শুনে শিল্পী সমিতি ও সংগঠন নিয়েই ছিলাম।

                 আরো পড়ুন: গোয়ায় যাবেন জায়েদ খান

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ১৭তম নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে ২৮ জানুয়ারি। এবার নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন পীরজাদা হারুন। দুজন সদস্য হলেন বি এইচ নিশান ও জাহিদ হোসেন। আপিল বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে সোহানুর রহমান সোহানকে। আপিল বোর্ডের সদস্য করা হয়েছে মোহাম্মদ হোসেন জেমী ও মোহাম্মদ হোসেনকে। 

এবারের নির্বাচনে দুটি প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা করছেন- মিশা সওদাগর-জায়েদ খান এবং ইলিয়াস কাঞ্চন-নিপুণ।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!