ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

পাঁচ বছর পর আবার বিয়ের পিঁড়িতে সারিকা

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০০:৫৫, ৯ ফেব্রুয়ারি ২০২২
পাঁচ বছর পর আবার বিয়ের পিঁড়িতে সারিকা
প্রথম স্বামীর সঙ্গে ছাড়াছাড়ির পাঁচ বছর আবার বিয়ের পিঁড়িতে বসেছেন  টেলিভিশন অভিনেত্রী ও মডেল সারিকা সাবরিন

প্রথম স্বামীর সঙ্গে ছাড়াছাড়ির পাঁচ বছর আবার বিয়ের পিঁড়িতে বসেছেন  টেলিভিশন অভিনেত্রী ও মডেল সারিকা সাবরিন। তার নতুন স্বামীর নাম বি. আহমেদ রাহী। তিনি পেশায় একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার।

গত ২ ফেব্রুয়ারি দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) সারিকা এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত ২ ফেব্রুয়ারি পারিবারিকভাবে আমাদের বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হয়েছে। ইচ্ছে করে জানানো হয়নি।

Advertisement

সবার দোয়া চেয়ে সারিকা জানান, আগামী ১২ ফেব্রুয়ারি বিয়ের আমেজ কাটিয়ে শুটিংয়ে ফিরবেন তিনি।

এর আগে ২০১৪ সালে মাহিম করিম নামে এক ব্যবসায়ীকে বিয়ে করেন সারিকা। ২০১৬ সালে তাদের ডিভোর্স হয়ে যায়। সেহরিশ আনায়া নামে তাদের এক কন্যাও রয়েছে।
 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: বিয়ে
লিংক সফলভাবে কপি হয়েছে!