ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

বিয়ের আগে পথ ক্লিয়ার করবেন, পরীমণি ইস্যুতে হিরো আলম

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১৮:২৮, ১৬ ফেব্রুয়ারি ২০২২
বিয়ের আগে পথ ক্লিয়ার করবেন, পরীমণি ইস্যুতে হিরো আলম
সংগৃহীত ছবি

প্রায় ১০ বছর আগে বিয়ে করে স্বামীকে তালাক না দিয়ে ফের বিয়ে করেছেন চিত্রনায়িকা পরীমণি। সেটিকে অবৈধ অভিযোগ করে পরীমণি ও তার বর্তমান স্বামী অভিনেতা শরিফুল রাজকে আইনি নোটিশ পাঠিয়েছেন কুমিল্লার এক আইনজীবী।

এই ইস্যুতে পরীমণির পক্ষ নিয়ে কথা বললেন হিরো আলম। ফেসবুক লাইভে এসে হিরো আমল বলেন, দশ বছর আগে যদি পরীমণির বিয়ে হয়ে থাকে, এতোদিন পর কেন আপনি উকিল নোটিশ পাঠাবেন? এর আগে যখন বিয়ে করেছিল তখন আপনি কোথায় ছিলেন? এখন নিশ্চই ভাইরাল হওয়ার জন্য এই কাজ করছেন, না হলে মোটা অংকের টাকা চান!

এ বিষয়ে হিরো আলম আরো বলেন, আপনারা তো সবাই জানেন উনি (পরীমণি) সন্তানসম্ভবা, মা হতে চলছে। এই দুঃসময়ের কেন ভাই আপনি হট্টগোল পাকালেন? এর আগেও তো আমার আপু দুই তিনটি বিয়ে করছে, তখনতো উকিল নোটিশ দিলেন না? 

আরো পড়ুন> পরীমণির বিয়ে ‘অবৈধ’, পাঠানো হলো আইনি নোটিশ

Advertisement

পরীমনিকে সাবধানতা অবলম্বন করার ইঙ্গিত দিয়ে হিরো আলম বলেন, বিয়ে করবেন সমস্যা নাই, পথ ক্লিয়ার করে বিয়ে করেন। যাতে কেউ কথা না বলতে পারে। জানেন তো- আমরা ভাইরাল পার্সন, কিছু করলে বাতাসের আগে ছড়ায়। এতে আমাদের সম্মানের ক্ষতি হয়। তাই বিয়ে করার আগে পথ ক্লিয়ার করে বিয়ে করতেন।  

তামিমা আর নাসিরের উদাহারণ টেনে কুমিল্লা বারের ওই আইনজীবীর উদ্দেশে হিরো আলম বলেন, তামিমার আগের স্বামীকে তালাক না দিয়ে বিয়ে করার মামলা করেছে। ওই ঘটনায় তোলপাড় হয়ে গেছে। এ রকম কোন ইস্যু বানিয়ে আপনি কি ভাইরাল হতে চান? নাকি টাকা চান? দেশে কী পরিস্থিতি শুরু হয়ে গেল বুঝলাম না, ডিভোর্স না দিয়ে বিয়ে করছে। যাই হোক, আপনারা কেউ আর এমন ভুল করবেন না।  

একই লাইভে নিজের কাজ প্রসঙ্গেও হিরো আলম জানান, সামনে তার তিনটি সিনেমা মুক্তি পাবে। সিনেমাগুলো- বউ জামাইয়ের লড়াই, নষ্টের কষ্ট এবং টোকাই। এছাড়াও মার্চ মাস থেকে নতুন সিনেমার কাজ শুরু করবেন তিনি। কলকাতাতেও সিনেমা নির্মাণ করবেন।

ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!