ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

অবশেষে সাধারণ সম্পাদক হিসেবে শপথ নিলেন জায়েদ খান

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১৭:১৮, ৪ মার্চ ২০২২
অবশেষে সাধারণ সম্পাদক হিসেবে শপথ নিলেন জায়েদ খান
ছবি: সংগৃহীত

গত ২ মার্চ বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে জায়েদ খানের প্রার্থিতা বৈধ বলে রায় দিয়েছেন হাইকোর্ট। এ বিষয়ে জারি করা রুল যথাযথ ঘোষণা করে এদিন (বুধবার) বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

এই রায়ের ফলে চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের চেয়ারে বসতে আর কোনো বাধা নেই জায়েদ খানের। আর সেই রায় পাওয়ার পর এবার শপথ নিলেন সাধারণ সম্পাদক জায়েদ খান, সহ-সভাপতি ডিপজল, সুচরিতা, অরুনা বিশ্বাস ও জয় চৌধুরী।

শুক্রবার (৪ মার্চ) বিকেল সাড়ে চারটার দিকে এফডিসিতে তাদের শপথ পাঠ করান শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন।

Advertisement

শপথ পাঠ করানোর আগে ইলিয়াস কাঞ্চন গণমাধ্যম কর্মীদের উদ্দেশ্যে বলেন, চলচ্চিত্র শিল্পী সমিতির গঠনতন্ত্র অনুযায়ী আমরা কার্যক্রম চালিয়ে যাবো। গঠনতন্ত্রের বাইরে আমাদের যাওয়ার সুযোগ নেই। সাধারণ সম্পাদক পদটি নিয়ে জটিলতা ছিলো। জায়েদ খান আমাকে কোর্টের সার্টিফাইড কপি দেখিয়েছে, তাই তাকে আমি শপথ পাঠ করাচ্ছি। আদালতের রায়তো আর অমান্য করতে পারি না।

সাধারণ সম্পাদক পদ নিয়ে সৃষ্ট জটিলতার কারণে এর আগে শপথ নিয়েছিলেন ১১ জন সদস্য। তবে তাতে অংশ নেননি ২৮ জানুয়ারির এ নির্বাচনে জয়ী মিশা সওদাগর-জায়েদ খান প্যানেলের কেউ-ই।

কারণ হিসেবে জানা গিয়েছিল, সাধারণ সম্পাদক পদ নিয়ে সুরাহা না হওয়া এবং জায়েদ খান তার চেয়ার ফিরে না পাওয়ায় কেউই আপাতত শপথ নিতে চান না। তবে পরবর্তী সময়ে ব্যতিক্রম হিসেবে তাদের প্যানেল থেকে শপথ নেন অঞ্জনা। আর এবার শপথ নিলেন জায়েদ খানসহ মোট পাঁচজন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!