ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

শিল্পী সমিতি থেকে পদত্যাগ করলেন ডিপজল

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০০:০৪, ২০ এপ্রিল ২০২২
শিল্পী সমিতি থেকে পদত্যাগ করলেন ডিপজল
মনোয়ার হোসেন ডিপজল- ফাইল ফটো

জনপ্রিয় খল-অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সহ-সভাপতি পদ থেকে পদত্যাগ করছেন। এর আগে, শিল্পী সমিতি থেকে মিশা-জায়েদ খান প্যানেলের রোজিনাও পদত্যাগ করেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মূলত প্রযোজক সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য নিয়ম মেনে তিনি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি থেকে পদত্যাগ করেছেন। আগামী ২১ মে প্রযোজক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হওয়া কথা রয়েছে।

মনোয়ার হোসেন ডিপজল জানান, শিল্পী সমিতির গঠনতন্ত্রে বলা আছে, সমিতির কোনো পূর্ণ সদস্য চলচ্চিত্র সংশ্লিষ্ট অন্য কোনো সংগঠনের কার্যকরী পরিষদের সদস্য হলে শিল্পী সমিতির কার্যকরী পরিষদের পদ হারাবেন। তাই পদত্যাগ করছেন তিনি।

Advertisement

এদিকে এরই মধ্যে প্রযোজক সমিতির নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র জমা দিয়েছেন ডিপজল। কিন্তু শিল্পী সমিতির গঠনতন্ত্রের বিষয়টি এতদিন তার জানা ছিল না বলে জানিয়েছেন। না হলে প্রযোজক পরিবেশক সমিতির নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার আগেই শিল্পী সমিতিতে পদত্যাগপত্র জমা দিতেন বলে জানান তিনি।

উল্লেখ্য, চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত শিল্পী সমিতির নির্বাচনে মিশা সওদাগর ও জায়েদ খান প্যানেলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হন ডিপজল। তবে সংগঠনটির সাধারণ সম্পাদক পদ নিয়ে সৃষ্ট জটিলতা এখনো কাটেনি।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: ডিপজল
লিংক সফলভাবে কপি হয়েছে!