ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

দীর্ঘ ৮ বছর পর অনন্ত জলিলের সিনেমা মুক্তি, চলছে ১১৫ হলে

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১১:৪৪, ১০ জুলাই ২০২২
দীর্ঘ ৮ বছর পর অনন্ত জলিলের সিনেমা মুক্তি, চলছে ১১৫ হলে
ফাইল ছবি

দীর্ঘ আট বছর পর নতুন সিনেমা নিয়ে হাজির হয়েছেন অনন্ত জলিল। বরাবরের মতো এবারও তার সঙ্গী হয়েছেন বর্ষা।

পবিত্র ঈদুল আজহার দিনে দেশের ১১৫টি হলে মুক্তি পেয়েছে তাদের অভিনীত ‘দিন দ্য ডে’ সিনেমাটি।

বাংলাদেশ ও ইরানের যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে ‘দিন দ্য ডে’। এই সিনেমার বাংলাদেশের অংশের প্রযোজক অনন্ত জলিল। অর্থাৎ বাংলাদেশে শুটিংয়ে যে অর্থ ব্যয় হয়েছে, তিনি সেই অংশটুকুতেই লগ্নি করেছেন। অন্যান্য দেশের শুটিংয়ে ব্যয় বহন করেছে ইরানি প্রযোজক।

Advertisement

বাংলাদেশ থেকে যারা প্রবাসে যান, তারা বিভিন্ন সমস্যার মুখোমুখি হন। বাংলাদেশ, তুরস্ক, আফগানিস্তান, ইরান এই চার দেশ মিলিয়ে ‘দিন দ্য ডে’ সিনেমায় উঠে আসবে সেই সব লোহমর্ষক প্রেক্ষাপট।

ইরানের নির্মাতা মুর্তজা অতাশ জমজমের পরিচালনায় এতে আন্তর্জাতিক সংস্থার পুলিশ অফিসারের চরিত্রে পর্দায় হাজির হবেন অনন্ত জলিল। নানা রকম ভুল মতবাদে আসক্ত সন্ত্রাসীগোষ্ঠীকে দমন অভিযানে অংশ নেবেন তিনি। এতে ইসলাম ধর্মের সঠিক ও সুন্দর বার্তা তুলে ধরা হয়েছে। অত্যাধুনিক সব প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে এই সিনেমাটিতে নিজেই নিজেকে ছাড়িয়ে গেছেন অনন্ত জলিল। এ ছাড়াও বাংলাদেশ ও ইরানের অভিনয়শিল্পীরা বিভিন্ন চরিত্রে রূপদান করেছেন।

ডেইলি-বাংলাদেশ/এনকে
লিংক সফলভাবে কপি হয়েছে!