ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

বলিউডে রাজ চক্রবর্তী! কোন সিনেমা তৈরি করতে চলেছেন পরিচালক?

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৪:৩৩, ১৭ জুলাই ২০২২
বলিউডে রাজ চক্রবর্তী! কোন সিনেমা তৈরি করতে চলেছেন পরিচালক?
রাজ চক্রবর্তী

বলিউডের পথে এবার রাজ চক্রবর্তী। টালিউডে আপাতত এমন গুঞ্জনই মাথাচাড়া দিয়ে উঠেছে। আর সেই গুঞ্জন সত্যি হলে, নিজেরই একটি সিনেমা হিন্দিতে রিমেক করতে চলেছেন টালিউডের জনপ্রিয় এই পরিচালক। 

ছেলে যুবান ও স্ত্রী শুভশ্রীকে নিয়ে জামাইকায় ছুটি কাটাতে গিয়েছিলেন রাজ। ১৩ জুলাই একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করেন তারকা পরিচালক। মজার ছলে তৈরি করা সেই ভিডিওতে তিনি প্রশ্ন করতে পারেন বলিউডে অভিনয় করবেন, পরিচালনা করবেন না প্রযোজনা করবেন। ক্যাপশনে আবার লেখেন, বলিউড আমি আসছি।

এ বিষয়ে ভারতীয় এক সংবাদমাধ্যমকে প্রতিক্রিয়া দিতে গিয়ে রাজ বলিউডে কাজ করার কথা স্বীকার করেছেন। তবে প্রজেক্টের নাম এখনই জানাতে চাননি পরিচালক। সময় হলেই ঘোষণা করবেন বলে জানিয়েছেন তিনি। তবে রাজ না বললেও শোনা যাচ্ছে, নিজের সুপারহিট সিনেমা ‘পরিণীতা’র হিন্দি রিমেক করতে চলেছেন তিনি। 

Advertisement

২০১৯ সালে মুক্তি পেয়েছিল ‘পরিণীতা’। মুখ্য ভূমিকায় অভিনয় করেন শুভশ্রী গাঙ্গুলি, ঋত্বিক চক্রবর্তী, গৌরব চক্রবর্তী। মেহুল ও বাবাইয়ের ভূমিকায় শুভশ্র-ঋত্বিকের জুটি বেশ পছন্দ হয়েছিল দর্শকদের। এখনো রিল ভিডিওয় ছবির সংলাপ ব্যবহার করা হয়। জনপ্রিয় এই সিনেমাই এবার হিন্দি সিনেমার দর্শকদের সামনে তুলে ধরতে চলেছেন রাজ। মুখ্য ভূমিকায় আলিয়া ভাট কিংবা কৃতী স্যাননকে দেখা যেতে পারে বলে শোনা যাচ্ছে। 

চলতি সপ্তাহে সৃজিত মুখার্জির ‘সাবাশ মিতু’ সিনেমা হলে মুক্তি পেয়েছে। অভিনেতা যশ দাশগুপ্তর বলিউডে কাজ করার কথাও শোনা গিয়েছে। এবার রাজের বলিউডে কাজ করার খবরে উচ্ছ্বসিত অনুরাগীরা।

ডেইলি-বাংলাদেশ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!