[ বিনোদন ]
ভেরিফায়েড পূজা!
অভিনেত্রী পূজা চেরির কাছে একের পর এক সুখবর আসছে। গেলো বছরে কলকাতার আদৃতের নায়িকা হয়ে রাজকীয়ভাবে চিত্রপাড়ায় অভিষেক ঘটে নূরজাহান’খ্যাত এ নায়িকার। ছবিটিতে বেশ প্রশংসিত হয়েছিলেন পূজা। বর্তমানে মুক্তির অপেক্ষায় তার অভিনীত ‘পোড়ামন-২’ ছবিটি।
এদিকে, ঢাকাই ছবির এই প্রজন্মের অভিনেত্রী পূজা চেরির ফেসবুকের অফিসিয়াল ফ্যানপেজটিও ভেরিফায়েড হয়েছে। রোববার সকালে তার অফিসিয়াল পেজে নামের পাশে নীল টিক চিহ্নটি দেখা যাচ্ছে।
অফিসিয়াল পেজ ভেরিফায়েড হওয়ায় বেশ উচ্ছ্বসিত পূজা জানান, এত অল্প সময়ের মধ্যে দর্শকরা আমাকে এত আপন করে নিয়েছেন আর ভালোবাসা দিয়েছেন, আমি সত্যিই অভিভূত। এজন্য তাদের কাছে আমি কৃতজ্ঞ। আশা করি, তারা সবসময় এভাবেই আমাকে ভালোবাসবেন। পূজার অফিসিয়াল পেজটিতে বর্তমানে অনুসারী রয়েছে ৮৫ হাজারেরও বেশি।
.png)
এদিকে, এই নায়িকা সিয়ামের বিপরীতে আরো একটি ছবির কাজ শুরু করতে যাচ্ছেন খুব শিগগির। এর নাম ‘দহন’।
ডেইলি বাংলাদেশ/জেডআই
ডেইলি-বাংলাদেশ/এম ইউ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!