ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

বাংলাদেশি ভক্তের ভালোবাসায় মুগ্ধ ‘কেজিএফ’র যশ

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২১:৩৩, ২৯ জুলাই ২০২২
বাংলাদেশি ভক্তের ভালোবাসায় মুগ্ধ ‘কেজিএফ’র যশ
সুপারস্টার যশ নিজের ফেসবুক পেজে এ ছবি পোস্ট করেন। ছবি: সংগৃহীত

বাংলাদেশি ভক্তের প্রতি ভালোবাসা প্রকাশ করলেন যশ। নিজের ফেসবুক পেজ থেকে একটি ছবি পোস্ট করে তিনি জানান, তাকে দারুণ আপ্যায়ন করেছে কয়েকজন বাংলাদেশি।

‘কেজিএফ’ দিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন ভারতীয় সিনেমার নতুন এই সুপারস্টার। বাংলাদেশেও তার প্রচুর ভক্ত-শুভাকাঙ্খী রয়েছে, যারা নিয়মিত অন্তর্জালের মাধ্যমে তার প্রতি ভালোবাসা প্রকাশ করেন।

Advertisement

যশের প্রকাশ করা ছবিতে দেখা যায়, স্ত্রীকে পাশে নিয়ে বসে আছেন তিনি। তার পেছনে সারি বেঁধে দাঁড়িয়ে আছেন কয়েকজন পুরষ ও নারী। তারা বাংলাদেশ ও ইতালির মানুষ।

এই ভক্তদের ভালোবাসায় মুগ্ধ হয়ে যশ লিখেছেন, ‘তোমাদের ভালোবাসা সীমানা ছাড়িয়ে গেছে, আমি দু’হাত মেলে তা গ্রহণ করছি। বাংলাদেশ ও ইতালির এই ভক্তদের জন্য আমার অনেক ভালোবাসা, কাজের পরও সময় দেওয়ার জন্য এবং আমাদের মুহূর্তটা বিশেষ করে তোলার জন্য।’

এদিকে যশের এই পোস্টে আরো অনেক বাংলাদেশি মন্তব্য করেছেন। কেউ তাকে এ দেশে আসার আমন্ত্রণ জানিয়েছেন, কেউবা আবার বিদেশেই তার সঙ্গে দেখা করার ইচ্ছে পোষণ করেছেন।

২০১৮ সালে মুক্তি পাওয়া ‘কেজিএফ: চ্যাপ্টার ওয়ান’দিয়ে পরিচিতি পান যশ। এরপর গত এপ্রিলে মুক্তি পায় এর দ্বিতীয় চ্যাপ্টার।

প্রথম সিনেমার সাফল্যের রেশ ধরে দ্বিতীয় সিনেমাটি ইতিহাস সৃষ্টি করে। বিশ্বব্যাপী প্রায় ১ হাজার ২৫০ কোটি রুপি আয় করে ভারতীয় সিনেমার ইতিহাসে এখন তৃতীয় সর্বোচ্চ আয়কারী সিনেমা ‘কেজিএফ: চ্যাপ্টার টু’।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: যশ
লিংক সফলভাবে কপি হয়েছে!