ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

নৌকায় বিয়ে করতে চান মৌসুমী হামিদ!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:১৯, ২০ এপ্রিল ২০১৮
নৌকায় বিয়ে করতে চান মৌসুমী হামিদ!
ছবি: সংগৃহীত

মৌসুমী হামিদ ইচ্ছে নদীর বুকে নৌকায় ভাসতে ভাসতে বিয়ে করতে! আর সেটা আবার বন্ধু-স্বজনদের দেখাবেন ফেসবুক ভিডিওর মাধ্যমে! পরিকল্পনাটা শুনে প্রথমে ঘাবড়ে যান অভিনেতা নিলয়। পরে ভাবেন, মন্দ কি! আইডিয়াটা তো ভালোই। কম খরচে বিয়েটা হয়ে যাবে।

দু’জনের যেহেতু সম্মতি পাওয়া গেছে, সেহেতু বৃহস্পতিবার আয়োজন করা হয় তাদের বিয়ের! কুষ্টিয়ার গড়াই নদীর বুকে। নৌকা ভাড়া করা হয়। আর এই আয়োজনের সঙ্গে গতকাল সকাল থেকে সেখানে ছিলেন নির্মাতা সালাহউদ্দিন লাভলু, অভিনেতা লুৎফর রহমান জর্জসহ অনেকেই।

এর পরের কাহিনী আমাদের জানা নেই। তবে নদীর বুকে এই অসাধারণ বিয়েটি হচ্ছে একটি বিশেষ নাটকের চিত্রনাট্যের দাবিতে। নাটকটির নাম ‘ফেসবুকেই বিবাহ’। এটির চিত্রনাট্য করেছেন কাজী শহীদুল ইসলাম আর নির্মাণ করছেন সালাহউদ্দিন লাভলু। এর বিশেষ একটি চরিত্রে অভিনয় করছেন লুৎফর রহমান জর্জ।

Advertisement

বিয়ে প্রসঙ্গে মৌসুমী বলেন, আমি চাই না বিয়ের আনুষ্ঠানিকতায় খুব বেশি টাকা-পয়সা নষ্ট করতে। তাছাড়া আমার বিয়ে হবে একেবারে আলাদা আদলে। একটু বৈচিত্র্য না থাকলে কেমনে কী!

নিলয় বলেন, এই নাটকের গল্প, মানে বিয়ের আইডিয়াটি একেবারে অন্যরকম। খুব মজা করে কাজটি করছি আমরা।

জানা গেছে, আসছে ঈদের বিশেষ আয়োজনে একটি বেসরকারি টিভি চ্যানেলে নাটকটি সম্প্রচার হবে।

ডেইলি বাংলাদেশ/জেডআই

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ
লিংক সফলভাবে কপি হয়েছে!