ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

এক মেয়ে আমার ছবি আঁকা বালিশে প্রতিদিন ঘুমায়: জায়েদ খান

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ২২:৪০, ২৮ অক্টোবর ২০২২
এক মেয়ে আমার ছবি আঁকা বালিশে প্রতিদিন ঘুমায়: জায়েদ খান
ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমে এখন বেশ সরব জায়েদ খান। বিভিন্ন ইস্যুতে নিজের মতামত প্রকাশ করেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে শেয়ার করলেন ঢাকার শান্তিনগরের এক তরুণীর গল্প।

মেয়েরা বালিশের কাভারে তার নাম লিখে ঘুমায়। এ ছাড়া নিজের আরও বেশ কিছু গোপন কথা ফাঁস করেছেন জায়েদ খান।

জায়েদ খান বলেন, একটা মেয়ে আছে শান্তিনগরে। নাম বলতে চাই না। সে আমার ছবি দিয়ে অ্যাম্বুশ করে বালিশের কাভার বানিয়ে তার ওপর প্রতিদিন ঘুমায়। আমার ভালো লাগে। একটা মেয়েকে বলেছিলাম আমার জন্য কী করতে পারো? সে হাত কেটে টিস্যুর ওপর জায়েদ খান লিখে ইনবক্সে পাঠিয়েছে।

Advertisement

তিনি আরও বলেন, এক মেয়ে আমাকে ফোন করে বলে, আপনি যদি আমার সঙ্গে কথা না বলেন, তাহলে আমি কিন্তু পাবনা চলে যাব। সে আমার সঙ্গে প্রেম করতে চায়- এমনও না। শুধু কথা বললেই হবে। আমি একটু ফাজলামো করেছিলাম, এতে সে সত্যিই পাবনার হেমায়েতপুর চলে গিয়েছিল। সেখানে গিয়ে সে দাঁড়িয়ে আছে। আমাকে বলেছে, আপনি বললে ভর্তি হয়ে যাব। আমি বলেছি, গো ব্যাক ইয়োর হোম। পরে তার মায়ের সঙ্গেও কথা বলেছি।

ডেইলি-বাংলাদেশ/এনকে
লিংক সফলভাবে কপি হয়েছে!