ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

খাবার, পানি, ওয়াশ রুম ব্যবহার করতে পারিনি: নিপুণ

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১১:১৯, ২২ নভেম্বর ২০২২
খাবার, পানি, ওয়াশ রুম ব্যবহার করতে পারিনি: নিপুণ
সংবাদ সম্মেলনে নিপুণ আক্তার। ছবি: সংগৃহীত

হাইকোর্টের রায়ের ফলে চলচ্চিত্র শিল্পী সমিতির সমিতির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালনে নিপুণ আক্তারের আপাতত বাধা নেই। এরপরই সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে এফডিসিতে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এতে নিপুণ আক্তার বলেন, ‘কৃতজ্ঞতা জানাচ্ছি আমার আপিল বোর্ডের সদস্যদের। তারা ৯ মাস ধরে আমার সঙ্গে একটা যুদ্ধ করে গেছেন। যে রায় আসলে আজকে আমি পেয়েছি তার জন্য এই পূর্ণাঙ্গ বেঞ্চ, মহামান্য উচ্চ আদালতের প্রতি অনেক অনেক কৃতজ্ঞ, অনেক অনেক ধন্যবাদ।’

নিপুণ আরো বলেন, ‘আজকে ৯ মাস ধরে এটা নিয়ে অনেক কিছু হচ্ছিল। কখনও আমি থাকব, কখনও আমার বিপরীতে যিনি আছেন তিনি থাকবেন, কিন্তু আমার একটা দৃঢ় বিশ্বাস ছিল। আমি এবং কাঞ্চন সাহেব খুব সততা নিয়ে নির্বাচন করেছি। আমাদের নির্বাচনে যা নিয়ম নীতি ছিল সেটাই পালন করেছি। নিয়ম নীতির বাইরে একদমই যাইনি। সেই জন্য আমরা খাবার পাইনি, পানি পাইনি, আমরা ওয়াশ রুম ব্যবহার করতে পারিনি, সব মেনে নিয়েছি। আমার বিশ্বাস ছিল সত্যের জয়টা হবে এবং আজকে সেটা হয়েছে।’

Advertisement

এ সময় নিপুণের সঙ্গে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- প্রযোজক খোরশেদ আলম খসরু, চিত্রনায়ক ডি এ তায়েব, পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান, শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন, শিল্পী সমিতির সহ সাধারণ সম্পাদক চিত্রনায়ক সাইমন সাদিকসহ অনেকে।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!