[ বিনোদন ]
অসুস্থ সাবেক স্ত্রী সামান্থা, নতুন সম্পর্কে নাগা
ছবি: সংগৃহীত
সাবেক স্ত্রী সামান্থা রুথ প্রভু যখন অসুস্থতার কারণে আলোচনায়, তখন নাগা চৈতন্যকে ঘিরে নতুন সম্পর্কের গুঞ্জন চলছে নেট দুনিয়ায়।
তামিল সিনেমার এই নায়কের সঙ্গে বলিউডের নবীন নায়িকা সবিতা ধুলিপালার একটি ছবি সম্প্রতি ভাইরাল হয়েছে। যা তাদের ডেটিংয়ের গুঞ্জনকে ভিত্তি দিচ্ছে বলে এনডিটিভির এক প্রতিবেদনে উঠে এসেছে।
ভাইরাল হওয়া ছবিটিতে চৈতন্য ও সবিতাকে হাসিমুখে দাঁড়িয়ে থাকতে দেখা যায়, দুজনের পরনে কালো পোশাক। ছবিটি সোশ্যাল মিডিয়ার বেশ কয়েকটি ফ্যান পেইজে পোস্ট হওয়ার পরপরই দ্রুত ছিড়িয়ে পড়ে।
.png)
দক্ষিণী তারকা সামন্থার সঙ্গে নাগার্জুনপুত্র চৈতন্যের বিয়ে বিচ্ছেদের সময় থেকে তেলেগু অভিনেত্রী সবিতা ধুলিপালার নাম সামনে আসে। যদিও এ বিষয়ে চৈতন্য কিংবা সবিতা কেউ কখনো টু শব্দটি করেননি।
এরপর এই বছরের শুরুতে থেকেই ‘মেইড ইন হেভেন’ অভিনেত্রীর সঙ্গে চৈতন্যের প্রেমের গুঞ্জন শুরু হয় আবারও। কয়েক মাস আগে এক সাক্ষাত্কারে এনিয়ে প্রশ্ন করা হলে চৈতন্য বলেছিলেন, ‘আমি শুধু হাসব, বলার কিছু নেই।’
ডেইলি-বাংলাদেশ/টিএএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!