ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ বিনোদন ]

অন্যের বিচ্ছেদে মজা নেওয়ার কিছু নাই: সুবাহ

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১১:০৫, ১ জানুয়ারি ২০২৩
অন্যের বিচ্ছেদে মজা নেওয়ার কিছু নাই: সুবাহ
শাহ হুমায়রা সুবাহ

ঢালিউডের তারকা অভিনেত্রী পরীমনি এবং অভিনেতা রাজ। তাদের সম্পর্ক নিয়ে কথা বললেন আলোচিত নায়িকা সুবাহ। শনিবার (৩১ ডিসেম্বর) দুপুরে নিজের ফেসবুকে এক পোস্টে পরীর পক্ষ নেন এই অভিনেত্রী।

পরীমণিকে ট্যাগ করা সেই পোস্টে সুবাহ লেখেন, ‘আল্লাহ স্পষ্ট ভাষায় কোরআনে লিখেছেন বিয়ে এবং তালাকের কথা। এজন্য সুরা তালাক ও নাযিল করেছেন। তাই একজন মানুষ হয়ে আর একজন মানুষের বিচ্ছেদ বা তালাকের কথা শুনে মজা নেওয়ার কিছু নাই। নিজের পরিবারের দিকে তাকিয়ে দেখুন, কারো না কারো বিচ্ছেদ বা তালাক হয়েছে।’

‘বসন্ত বিকেল’ সিনেমার এই নায়িকা আরও যোগ করেন, ‘যে অন্যের পিছে গীবত করে সে তার মৃত ভাইয়ের গোশত খাওয়ার মতো পাপ করে থাকে। আল্লাহ এই পরনিন্দা পরচর্চাকারীদের যেন হেদায়েত দান করেন আর বোঝার তৌফিক দান করেন-আমিন।’

উল্লেখ্য, গত বছরের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণি ও অভিনেতা শরিফুল রাজ। মাত্র সাতদিনের পরিচয়ে তারা বিয়ে করেছিলেন। চলতি বছরের ১০ জানুয়ারি সেই খবর প্রকাশ্যে আনেন তারা। একইদিন সন্তানধারণের বার্তাটিও দেন এ দম্পতি। এরপর ২২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ে সারেন। গত ১০ আগস্ট তাদের ঘর আলো করে এসেছে পুত্রসন্তান-শাহীম মুহাম্মদ রাজ্য।
 

ডেইলি-বাংলাদেশ/এএইচএস
লিংক সফলভাবে কপি হয়েছে!