ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ বিনোদন ]

বিশিষ্ট নাট্যশিল্পী মিতা চৌধুরী মারা গেছেন

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২২:৫৮, ২৯ জুন ২০২৩
বিশিষ্ট নাট্যশিল্পী মিতা চৌধুরী মারা গেছেন
মিতা চৌধুরী -ফাইল ছবি

দেশের বিশিষ্ট নাট্যশিল্পী মিতা চৌধুরী আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বৃহস্পতিবার যুক্তরাজ্যে তার মৃত্যু হয়। 

অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা এবং আরেক অভিনেত্রী ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিচালক জ্যোতিকা জ্যোতি ফেসবুকে এ তথ্য নিশ্চিত করে শোক জানিয়েছেন।

সুবর্ণা মুস্তাফা নিজের প্রথম টিভি নাটক ‘বরফ গলা নদী’তে মিতা চৌধুরীর সঙ্গে কাজ করেছিলেন জানিয়ে তার সঙ্গে বেশ কিছু পুরোনো ছবি শেয়ার করেছেন।

পুরোনো একটি ছবিতে সুবর্ণা মুস্তাফা ও মিতা চৌধুরীতিনি লেখেন, ‘বিদায় মিতা চৌধুরী। আমাদের আবার দেখা হবে। অপেক্ষা শুধু সময়ের।’

মিতা চৌধুরী দেশের নাট্যাঙ্গনের বেশ পরিচিত মুখ। শিল্পের নানা মাধ্যমে কাজ করে গেছেন তিনি। মিতা চৌধুরী স্বামী-সন্তানের সঙ্গে যুক্তরাজ্যে বসবাস করতেন। তিনি ক্যানসার আক্রান্ত ছিলেন। বৃহস্পতিবার (২৯ জুন) সেখানে স্থানীয় সময় দুপুর সাড়ে ৩টায় একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

ডেইলি-বাংলাদেশ/আরএম/এএইচএস
লিংক সফলভাবে কপি হয়েছে!