জানা গিয়েছিল, সুশান্তের পরে রিয়া চক্রবর্তী নাকি বান্টি সচদেবের সঙ্গে প্রেম করছেন। তবে এখন জানা যাচ্ছে, বান্টিও এখন রিয়ার জীবনে অতীত। আবারো নতুন প্রেম খুঁজে পেয়েছেন রিয়া। রিয়ার নতুন প্রেমিক হলেন শিল্পপতি নিখিল কামাত। যে প্রাক্তন মিস ইউনিভার্স (২০১৭) মানুষী চিল্লারের প্রাক্তন প্রেমিক ছিলেন। মানুষীর সঙ্গে নিখিলের বিচ্ছেদ হতেই সেখানে ‘এন্ট্রি’ নেন রিয়া।
একদিকে যেমন মানুষী এবং শিল্পপতি নিখিল কামাত একে অপরকে ইনস্টাগ্রামে আনফলো করে দিয়েছেন। অন্যদিকে রিয়া ও নিখিল একে অপরকে ইনস্টাগ্রামে ফলো করতে শুরু করেছেন। এরপরই তাদের প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়ে। শোনা যাচ্ছে, রিয়া এবং নিখিল কামাত নাকি লিভ-ইন সম্পর্কেও রয়েছেন। যদিও এ বিষয়ে মুখ খোলেননি রিয়া চক্রবর্তী। অন্যদিকে নিখিল কামাতের সঙ্গে বিচ্ছেদের পর নিজের ক্যারিয়ারে মন দিতে চান মানুষী চিল্লার।
.png)
প্রসঙ্গত, সুশান্ত সিং রাজপুতের সঙ্গে সম্পর্কে থাকাকালীনও লিভ-ইন সম্পর্কে ছিল রিয়া চক্রবর্তী। সুশান্তের মৃত্যুর পর তার বিরুদ্ধে ভয়ানক অভিযোগ এনেছিল অভিনেতার পরিবার। এমনকি সুশান্তকে নিয়মিত মাদক দেওয়ারও অভিযোগ ওঠে রিয়ার বিরুদ্ধে।
২০২০ সালে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর ৮ সেপ্টাম্বর মাদক যোগের অপরাধে রিয়াকে গ্রেফতার করে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। তারপর থেকে রিয়ার ঠিকানা ছিল বাইকুল্লা জেল। পরে জামিনে মুক্তি পান রিয়া চক্রবর্তী।