বর্তমানে সাকিব বিশ্বকাপ ক্রিকেট নিয়ে ব্যস্ত আছেন। ভারতে চলা এই বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ দলের নেতৃত্ব দিচ্ছেন। অন্যদিকে, শরিফুল রাজের বিচ্ছেদ ঘটিয়ে আবার শুটিং ফ্লোরে ফিরে এসেছেন পরীমনি। এখন তিনি ব্যস্ত ‘ডোডোর গল্প’ নামে একটি নতুন সিনেমার শুটিংয়ে।
এই সময়েই সাকিবের একটি ‘রেকর্ড’ ছুঁয়ে ফেললেন বাংলাদেশের এই অভিনেত্রী। বেশি কিছুদিন ধরে সাকিব আল হাসান ও পরীমনির ফেসবুক ফলোয়ার ছিল সমান। গত অগাস্ট মাসে বাংলাদেশি তারকাদের মধ্যে ফেসবুক ফলোয়ারের সংখ্যা সবথেকে বেশি ছিল বাংলাদেশ ক্রিকেটের পোস্টারবয় সাকিব আল হাসানের। সেই সময়ে পরীমনিকে টপকে যান সাকিব।
.png)
যদিও সাকিবের এই রেকর্ড স্পর্শ করতে বেশিদিন সময় লাগল না পরীমনির। দুজনেরই এখন ফলোয়ার সমান। পরীমনি এবং সাকিবের ফেসবুক পেজ অনুসারে, দুজনেই এখন ‘১৬ মিলিয়ন ফলোয়ার ক্লাবে’ পৌঁছে গিয়েছেন। সাকিব ফলো করেন মোট ৬জন ব্যক্তি এবং প্রতিষ্ঠান করে। অন্যদিকে, পরীমনি ফলো করেন দেশ-বিদেশের ১৫১ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে।
দুজনের মধ্যে এই ক্ষেত্রেও একটি জায়গায় মিল আছে। দুজনেই আর্জেন্টিনার ফুটবলার লিওনেল মেসির ফলোয়ার। অগাস্ট মাসেই ফেসবুক পেজে বাংলাদেশের সবাইকে ছাপিয়ে যান সাকিব। পরীমনি এবং আরেক ক্রিকেটার মুশফিকুর রহিমকে ফেলে ১৬ মিলিয়ন ফলোয়ার হয় তার। তবে শুরু মাত্র ক্রিকেট মাঠেই নয়, ক্রিকেটের বাইরেও বেশ কিছু ঘটনায় আলোচনায় নাম আসে সাকিব আল হাসানের।
১৬ মিলিয়ন, অর্থাৎ ১ কোটি ৬০ লাখ ফলোয়ার থাকা সাকিবের ভেরিফায়েড ফেসবুক পেজে কখনো বিনোদনমূলক, কখনো আবার বাণিজ্যিক বিভিন্ন বিজ্ঞাপনের পোস্ট করেন। অন্যদিকে পরীমনিও তার বিভিন্ন সময়ের ছবি, সন্তানের প্রতি অনুভূতি এবং কাজের খবর প্রকাশ করেন। ফেসবুক ফলোয়ার থাকার ক্ষেত্রে সাকিব আল হাসান এবং পরীমনি পাশাপাশি থাকলেও বিনোদন জগতের তারকাদের মধ্যে সবচেয়ে এগিয়ে আছেন পরীই।