[ বিনোদন ]
তামান্নার ‘অন্য’ ভিডিও ফাঁস, নেটপাড়া সরগরম
ফাইল ফটো
চিত্রনায়িকা তামান্না ভাটিয়ার ব্যক্তিগত জীবন নিয়ে মিডিয়ায় চর্চা তুঙ্গে। অভিনেতা বিজয় বর্মার সঙ্গে এ অভিনেত্রীর সম্পর্ক নিয়ে এ আলোচনার সূত্রপাত। প্রেম আর কাজ নিয়ে শিরোনামে ছিলেন এ নায়িকা। এবার সামাজিক মাধ্যমে ফাঁস হয়েছে অভিনেত্রীর ‘অন্য’ একটি ভিডিও। এরপরই সরগরম হয়ে উঠেছে নেটপাড়া। অনেক আগের ঐ ভিডিওতে তামান্নার বয়স যে অনেকটাই কম তা বোঝাই যাচ্ছিল।
মূলত ২০০৫ সালে ‘চাঁদ সা রোশন চেহরা’ ছবির মাধ্যমে অভিনেত্রী হিসাবে আত্মপ্রকাশ হয় তার। সে সময়েরই তার একটি সাক্ষাৎকার এখন ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে।
.png)
ভিডিওতে তামান্না বলন, আমি ছবিটি সই করেছিলাম দু’বছর আগে। তখন আমার বয়স ছিল ১৩ বছর। এখন আমি স্কুলে পড়ি। দশম শ্রেণির ছাত্রী আমি। পড়াশোনা সামলে শুটিং করছি। এখন পরীক্ষার প্রস্তুতি নিচ্ছি।
তিনি যে তখন দশম শ্রেণির ছাত্রী তা অবশ্য দেখে বোঝার উপায় নেই। ঠোঁটে লিপগ্লস, চুলেও কায়দা করা। এ ভিডিও ছড়িয়ে পড়তে ভরে উঠেছে বিরূপ মন্তব্য। দর্শকের একাংশ তার এই মন্তব্য মেনে নিতে নারাজ।
সাধারণত অভিনেতাদের মধ্যে অনেকেই প্রকাশ্যে নিজেদের বয়স বলতে চান না। তাই তামান্নার এ ভিডিও দেখে কেউ মন্তব্য করেছেন, তামান্না তখন স্কুলে পড়েন, তা হতেই পারে না। কেউ লিখেছেন, তামান্নাকে দেখে মনে হচ্ছে তার তখন ২০-২১ বছর বয়স।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!