ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

পরীমনি হাসপাতালে

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৯:১৯, ১৩ অক্টোবর ২০২৩
পরীমনি হাসপাতালে
ছবি: সংগৃহীত

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমনি।

বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে একটি ভিডিও পোস্ট করে নিজেই বিষয়টি জানিয়েছেন।

ভিডিওতে দেখা গেছে, ছেলে রাজ্যের সঙ্গে হাসপাতালের বিছানায় শুয়ে আছেন পরীমনি। এ সময় রাজ্য অসুস্থ মায়ের হাতে দেয়া ক্যানোলাতে ফুঁ দিয়ে মাকে সুস্থ করার চেষ্টা করে।

Advertisement

এছাড়া একপর্যায়ে ছেলে রাজ্যকে ঘুমানোর জন্য ‘খোকা ঘুমাল, পাড়া জুড়াল, বর্গী এলো দেশে’ ছড়া আবৃত্তি করে শোনান পরীমনি।

ভিডিওর ক্যাপশনে পরীমনি লেখেন, ‘আমার জীবনের শান্তি! বাজান আমি তোমাকে পেয়ে ধন্য! আলহামদুলিল্লাহ। হঠাৎ জ্বর নিয়ে হসপিটালে ভর্তি হতে হলো। দোয়া করবেন।’
 

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!