[ বিনোদন ]
পরীমনির নানা মারা গেছেন
ছবি: সংগৃহীত
ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরীমনির নানা মারা গেছেন। বৃহস্পতিবার রাত ২টা ১১মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।
জানা গেছে, গুলশান আজাদ মসজিদে গোসল করানোর পর শুক্রবার ভোর ৪টায় পরীমনি তার নানার মরদেহ নিয়ে নিজ গ্রামে রওনা দিয়েছেন। সেখানে নানীর পাশেই তাকে দাফন করা হবে।
শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুকে পরীমনির নানার মৃত্যুর খবরটি নিশ্চিত করেন জনপ্রিয় নির্মাতা চয়নিকা চৌধুরী। পাশাপাশি সবার কাছে নায়িকার নানার জন্য দোয়াও চেয়েছেন এ নির্মাতা।
.png)
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!