ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

কৌশানীকে বিয়ে নিয়ে নতুন তথ্য দিলেন বনি

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৯:০০, ৬ জানুয়ারি ২০২৪
কৌশানীকে বিয়ে নিয়ে নতুন তথ্য দিলেন বনি
বনি সেনগুপ্ত ও কৌশানী মুখার্জি- ফাইল ফটো

কলকাতার আলোচিত জুটি বনি সেনগুপ্ত ও কৌশানী মুখার্জি। ব্যক্তিজীবনে চুটিয়ে প্রেম করছেন তারা, যা নিয়ে কোনো লুকোছাপাও নেই তাদের মধ্যে।

সম্প্রতি টলিপাড়ায় গুঞ্জন চাউর হয়েছে, নতুন বছরেই বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন এ জুটি। এ গুঞ্জন যখন জোরালো হচ্ছে ঠিক তখন বিয়ে নিয়ে মুখ খুললেন বনি সেনগুপ্ত।

ভারতীয় একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বিয়ের বিষয়ে খোলাখুলি কথা বলেছেন অভিনেতা।

Advertisement

বনি সেনগুপ্ত বলেন, ২০২৪-এ বিয়ের কোনো প্ল্যানই নেই। তবে আমরা ২০২৫-এ বিয়ে করার একটা ভাবনাচিন্তা করছি। দুজনের বাড়ি থেকেই বিয়ের সিদ্ধান্তটা আমাদের ওপরই ছেড়ে দিয়েছে। কাজের শিডিউল বুঝে প্ল্যানিংটা করতে হবে। সেই সময় বেশ কয়েকদিন ছুটি লাগবে। আর ২০২৫-এর শেষে অর্থাৎ শীতে বিয়ে করার বিশেষ কারণটা হলো ভারী জামাকাপড় পরতে কোনো কষ্ট হবে না। বিয়ের পাকা কথা হতে দেরি আছে। আপাতত আমরা দুজন এটা প্ল্যানিং করেছি। আরো একটা ইচ্ছে রয়েছে ডেস্টিনেশন ওয়েডিংয়ের। আমরা দুজনই এটা ভীষণ পছন্দ করি। তবে দেখা যাক শেষ পর্যন্ত কী হয়।

বনি-কৌশানীর সম্পর্কের বিষয়টি তাদের পরিবার শুরু থেকেই জানেন। তাদের ইচ্ছার সঙ্গে সহমত পোষণ করেছে দুই পরিবারই।

২০২১ সালে পূজার সময়ে মা হারান কৌশানী। তারপর থেকে কৌশানীকে আগলে রেখেছেন বনি।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!