পরে গাড়িটি রেখে ধর্ষণের উদ্দেশে মৌসুমীর ওপর ঝাঁপিয়ে পড়েন তিনি। তবে আগে থেকে প্রস্তুতি থাকাই নিজেকে প্রতিহত করেন এই নায়িকা।
পাঠক সংবাদটি পড়ে হয়ত চমকে গেছেন? বাস্তবে তেমন কিছুই ঘটেনি। তবে এই ধরণের ঘটনা নিয়ে তৈরি হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। নাম ‘অসম্ভাবিত’। এতে অত্যাচারিত নারীর চরিত্রে অভিনয় করেছেন তিনি। আর গাড়িচালক ও ধর্ষকের চরিত্রে দেখা যাবে শতাব্দী ওয়াদুদকে। এটি পরিচালনা করেছেন আশিকুর রহমান।
.png)
চলচ্চিত্রটি প্রসঙ্গে এই নির্মাতা বলেন, এটি আসলে সতর্কতামূলক একটি গল্প। একজন নারীকে প্রতিনিয়ত এমন ঘটনার মুখোমুখি হতে হয়। তাদের জন্যই মূলত বানানো হয়েছে গল্পটি।
আমার এই গল্পে দেখা যাবে মৌসুমী হামিদ একজন বাসযাত্রী। সবাই নেমে গেলে ড্রাইভার তাকে নিয়ে নির্জন জায়গায় গিয়ে ধর্ষণের চেষ্টা করেন। কিন্তু মৌসুমী আগে থেকেই প্রস্তুত বিধায় পিস্তল টেঁকিয়ে কোনভাবে ঘটনাটি প্রতিহত করেন।
নির্মাতা আশিকুর রহমান জানান শিগগির অনলাইনে মুক্তি দেয়া হবে আমার এই চলচ্চিত্রটি।
তিনি আরো জানান, ‘স্ট্যান্ড ফর উইম্যান’ নামে নারীদের ওপর অন্যায়ের প্রতিবাদ হিসেবে কিছুদিন আগে ফেসবুকে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের চ্যালেঞ্জ ছুড়ে দেন নির্মাতা আফজাল হোসেন মুন্না। সেই মুভমেন্টের অংশ হিসেবে আমি এটি তৈরি করলাম।
ডেইলি বাংলাদেশ/জেডআই