ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

শিল্পী সমিতি থেকে জায়েদ খানের সদস্যপদ স্থগিত, নেপথ্যে যা রয়েছে

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ২০:২১, ২ মার্চ ২০২৪
শিল্পী সমিতি থেকে জায়েদ খানের সদস্যপদ স্থগিত, নেপথ্যে যা রয়েছে
জায়েদ খান- ফাইল ফটো

নানা ইস্যুতে আলোচিত-সমালোচিত ঢাকাই সিনেমার অভিনেতা জায়েদ খান। বাংলাদেশ জাতীয় চলচ্চিত্রে সাধারণ সম্পাদকের দায়িত্ব কয়েকবার পালন করেছেন তিনি। এবার বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি থেকে তার সদস্যপদ স্থগিত করা হয়েছে। 

রাজধানীর অদূরে আশুলিয়ার প্রিয়াঙ্কা শুটিং হাউজে শনিবার অনুষ্ঠিত বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির বার্ষিক বনভোজনে এ তথ্য জানিয়েছেন চলচ্চিত্র পরিষদ নেতা খোরশেদ আলম খসরু। 

শিল্পী সমিতির ২০২৪-২৬ মেয়াদের নির্বাচনে এবার তিনি প্রধান নির্বচন কমিশনারের দায়িত্ব পালন করবেন। তিনি বলেন, আজকের বনভোজনের শুরুতে শিল্পী সমিতির  দ্বি-সাধারণ সভায় সাধারণ সম্পাদকের প্রতিবেদনে ৯নং একটি বার্তায় জায়েদ খানের সদস্যপদ বাতিলের ঘোষণা দেওয়া হয়।  

Advertisement

এতে জানানো হয়, কোনোরূপ সাংগঠনিক দূর্বলতা না পেয়ে জায়েদ খান ব্যক্তিগত আক্রোশে ধারাবাহিকভাবে চলচ্চিত্র শিল্পী সমিতিসহ সাধারণ সম্পাদকের নামে মিথ্যা, মনগড়া, কুরুচিপূর্ণ কল্পকাহিনী সাংবাদিক সম্মেলন, ইউটিউব, ফেসবুক ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করায় গত বছরের ২ এপ্রিল তারিখের সভায় সর্বসম্মতিক্রমে জায়েদ খানের সদস্যপদ বাতিল করা হয়েছে। 

এদিকে আজকের বনভোজনে তিন তিনবার নির্বাচিত সাধারণ সম্পাদক হয়েও দাওয়াত না পাওয়ায় অবাক হওয়ার কথা জানিয়েছেন জায়েদ খান। 

এই অভিনেতা বলেন, আমি তিন তিনবার নির্বাচিত সাধারণ সম্পাদক। অথচ শিল্পী সমিতির পিকনিকে আমাকে কোনো কার্ড পাঠানো হয়নি৷ এমনকি কেউ ফোন দিয়েও পিকনিকের বিষয়ে আমাকে বলেনি। বিষয়টি বর্তমান কমিটি সংকীর্ণ মানসিকতার পরিচয় দিয়েছে।

তিনি আরো বলেন, এই কমিটি গত দুই বছর ধরে কোনো কাজ করেনি। একটা পিকনিক আয়োজন করেছে, সেখানেও আমাকে কার্ড পাঠাতে পারতো। সেটা করেনি তারা। এটাকে আমি তাদের ব্যর্থতা বলবো।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: জায়েদ খান
লিংক সফলভাবে কপি হয়েছে!